রংপুরে মানহানির মামলায় ব্যারিস্টার মইনুলকে আদালতে হাজির

রংপুর প্রতিনিধি
২২ নভেম্বর ২০১৮, ১৩:৩৪আপডেট : ২২ নভেম্বর ২০১৮, ১৩:৩৪

প্রিজন ভ্যানে করে ব্যারিস্টার মইনুলকে রংপুর আদালতে নেওয়া হয়।

ব্যারিস্টার মইনুলকে হোসেনকে বৃহস্পতিবার সকালে অল্প সময়ের জন্য রংপুর কারাগার থেকে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আরিফা ইয়াসমিন মুক্তার আদালতে হাজির করা হয়। এসময় বাদী মিলি মায়া উপস্থিত থাকলেও আসামি পক্ষের কোনও আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত আগামী ১০ জানুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করেন।পরে তাকে আবার কারাগারে নিয়ে যাওয়া হয়।

সকাল থেকে পুলিশ আদালতের প্রবেশ পথে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে। এসময় কোনও সাংবাদিককে ভেতরে ঢুকতে দেওয়া হয়নি।

আসামি পক্ষের কোনও আইনজীবী শুনানির সময় আদালতে উপস্থিত না থাকার ব্যাপারে আইনজীবী আফতাব হোসেন জানান, মইনুল হোসেনের বিরুদ্ধে রংপুর আদালতে করা মামলাটি খরিজের জন্য  তারা উচ্চ আদালতে আবেদন করেছে। উচ্চ আদালতে ওই আবেদনের আজ শুনানি থাকায় তারা নিম্ন আদালতে যাননি।

বাদী পক্ষের প্রধান আইনজীবী ও পিপি আব্দুল মালেক জানান, আজ মামলার ধার্য তারিখ ছিল। সে অনুযায়ী ব্যারিস্টার মইনুল হোসেনকেও আদালতে হাজির করা হয়। মামলার বাদী উপস্থিত থাকলেও আসামি পক্ষে থেকে কোনও জামিনের আবেদন দাখিল করা হয়নি। এমনকি কোনও আইনজীবী তার পক্ষে শুনানির জন্য আদালতে উপস্থিত ছিলেন না। পরে শুনানি শেষে বিচারক আগামী ১০ জানুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করেন।

আইন শৃংখলা বাহিনী সাংবাদিকদের আদালত চত্বরে ঢুকতে বাধা দেওয়ায় তিনি তীব্র নিন্দা ও দুঃখ প্রকাশ করেন।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম