কুড়িগ্রাম-৪ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইমরান এইচ সরকার

কুড়িগ্রাম প্রতিনিধি
২৭ নভেম্বর ২০১৮, ১৪:১৯আপডেট : ২৭ নভেম্বর ২০১৮, ১৪:২৪

কুড়িগ্রাম-৪ আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করলেন ইমরান এইচ সরকার আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৪ আসন (রাজীবপুর রৌমারী ও চিলমারী) থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা.ইমরান এইচ সরকার।মঙ্গলবার (২৭ নভেম্বর)দুপুরে রাজীবপুর উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। তিনি বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন।

ডা.ইমরান এইচ সরকার বলেন, ‘এলাকার মানুষের উন্নয়নের জন্য সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছি। গত কয়েক দিন রাজীবপুর ও রৌমারী উপজেলায় গণসংযোগ করেছি, সাধারণ মানুষের কাছে সাড়াও পেয়েছি। আজ স্থানীয় জনগণকে সঙ্গে নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছি। আশা করি, এলাকার জনগণকে সঙ্গে নিয়ে তাদেরই ভোটে বিজয়ী হয়ে জনগণের অধিকার আদায় ও পরিবর্তনের অঙ্গীকার বাস্তবায়ন করতে পারবো।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি