অপরাধীদের রক্ষায় নির্বাচনে বিএনপি: খালিদ মাহমুদ

দিনাজপুর প্রতিনিধি
০৪ ডিসেম্বর ২০১৮, ২০:৪৩আপডেট : ০৪ ডিসেম্বর ২০১৮, ২১:০০

 

খালিদ মাহমুদ চৌধুরী অপরাধীদের রক্ষা করতে বিএনপি নির্বাচনে এসেছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। মঙ্গলবার (৪ ডিসেম্বর) দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

খালিদ মাহমুদ বলেন, ‘বিএনপি একটি লুটেরা, দুর্নীতিবাজ ও দেশ বিরোধী দল। তাদের অনেক সমর্থক থাকার পরও দুর্নীতির কারণে এ দলটি আজ ছিন্নভিন্ন। দুর্নীতির দায়ে তাদের দলের চেয়ারপারসন খালেদা জিয়া কারাগারে, তারেক রহমান বিদেশে পলাতক। এসব অপরাধীকে রক্ষা করতে বিএনপি এবারের নির্বাচনে অংশ নিয়েছে। কিন্তু দেশের জনগণ তাদের এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করেছেন। জনগণ দুর্নীতিবাজদের সঙ্গে নেই। জনগণ উন্নয়ন ও সমৃদ্ধির সঙ্গে আছেন।’

এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘সত্তরের নির্বাচনে নিরঙ্কুশ বিজয়ের পর আওয়ামী লীগের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছিল। আর এবার বিজয়ী হয়ে চূড়ান্তভাবে বাংলাদেশকে স্বাধীনতা বিরোধীমুক্ত করা হবে।’

দলের নেতাকর্মীদের সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়ে খালিদ মাহমুদ বলেন, ‘আমাদের প্রতিপক্ষ বিএনপি বা ড. কামালের ঐক্যফ্রন্ট নয়, আমাদের প্রতিপক্ষ হচ্ছে গুজব। এই গুজব থেকে আমাদের সতর্ক থাকতে হবে। আপনারা কোনও ধরনের গুজবে কান না দিয়ে নিজ নিজ এলাকায় গিয়ে ভোটারদের সংগঠিত করুন এবং ভোটের আগের দিন রাতে ভোট কেন্দ্র পাহারা দিয়ে বিএনপির ভোট বানচালের ষড়যন্ত্র প্রতিহত করুন।’

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘আমরা বিজয়ের দ্বারপ্রান্তে রয়েছি, ৩০ ডিসেম্বর সবাই ঐক্যবদ্ধ থেকে বিজয়ের মাসে আরেকটি বিজয় অর্জন করতে হবে।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবু সৈয়দ হোসেনের সভাপতিত্বে আয়োজিত বর্ধিত সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন— উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার আলী, উপজেলা চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী ইগলু, সেতাবগঞ্জ পৌরসভার মেয়র আব্দুস সবুরসহ উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতারা।

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম