মির্জা ফখরুলকে রংপুরে অবাঞ্চিত ঘোষণার হুঁশিয়ারি

লিয়াকত আলী বাদল, রংপুর
০৭ ডিসেম্বর ২০১৮, ২১:৫৩আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ২২:০৫

রংপুর জেলা ও মহানগর বিএনপির প্রতিবাদ সমাবেশ রংপুরে বিক্ষোভ করেছে জেলা ও মহানগর বিএনপির নেতাকর্মীরা। রংপুর-৩ (সদর) আসনে বিএনপি প্রার্থী মোজাফফর হোসেনকে দলীয় মনোনয়ন না দিয়ে জাতীয় ঐক্যফ্রন্টের প্রার্থী রিটা রহমানকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে তারা বিক্ষোভ করেছেন। এছাড়া ২৪ ঘণ্টার মধ্যে রিটা রহমানের মনোনয়ন প্রত্যাহার করা না হলে ঐক্যজোট প্রার্থীসহ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রংপুরে অবাঞ্চিত ঘোষণা করা হবে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

বিক্ষোভের পর তাৎক্ষণিক প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মহানগর বিএনপির সভাপতি মোজাফফর হোসেন সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম মিজু, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক বুলবুল আহাম্মেদ, মহানগর যুবদলের সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন ও ছাত্রদল মহানগর সম্পাদক জাকারিয়া ইসলাম জীম প্রমুখ।

বক্তারা অভিযোগ করেন মোজাফফর হোসেন একজন খ্যাতিমান মুক্তিযোদ্ধা। তিনি বিএনপির পরীক্ষিত সৈনিক। তাকে বাদ দিয়ে রংপুরে যাকে কেউ চেনেনা, কোনও দিন দেখেওনি সেই রিটা রহমানকে মনোনয়ন দেওয়া হয়েছে।

প্রতিদবাদ সমাবেশে বক্তারা রিটা রহমানকে অবাঞ্চিত ঘোষণা করেন। সেইসঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে এ দাবি মানা না হলে বিএনপি মহাসচিবকেও রংপুরে অবাঞ্চিত ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি করেন। সভায় রংপুর-২ আসনে যুবদলের সভাপতি মাহফুজুন্নবী ডনকে মনোনয়ন না দিয়ে মোহাম্মদ আলী নামে ‘হাইব্রিড’ বিএনপি নেতাকে মনোনয়ন দেওয়ারও তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের