আপিলে বৈধতা পেলেও নির্বাচন করতে পারছেন না আ.লীগ প্রার্থী, নৌকা প্রতীক পেলেন জেপি নেতা

কুড়িগ্রাম প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৮, ১১:২০আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৮, ১২:১৪

কুড়িগ্রাম-৪ আসনে মহাজোটের প্রার্থীকে আ.লীগের মনোনয়ন
রিটার্নিং কর্মকর্তা মনোনয়নপত্র বাতিল করলেও নির্বাচন কমিশনে আপিল করে বৈধতা পান কুড়িগ্রাম-৪ সংসদীয় আসন থেকে প্রাথমিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া সাবেক সংসদ সদস্য মো. জাকির হোসেন। তবে শেষ পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারছেন না তিনি।  বর্তমান সংসদ সদস্য ও জাতীয় পার্টির (জেপি) প্রার্থী মো. রুহুল আমিনকে মহাজোটের প্রার্থী হিসেবে ঘোষণা করায় আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও রৌমারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন এ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছেন না। ফলে নৌকা নিয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছেন জেপি নেতা ও বর্তমান এমপি মো. রুহুল আমিন। জাকির হোসেন নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।

জাকির হোসেন বলেন, ‘নির্বাচন কমিশনে আপিল করার পর আমার মনোনয়নপত্র বৈধ বলে ঘোষিত হয়েছে। কিন্তু কমিশন থেকে বের হয়ে জানতে পারি আমার নির্বাচনি আসনে বর্তমান সংসদ সদস্য রুহুল আমিনকে মহাজোটের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। এটা দুঃখজনক। আমি বিষয়টি নিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি।’

বর্তমান এমপি রুহুল আমিনকে মহাজোটের প্রার্থী করায় আসনটি মহাজোট হারাবে উল্লেখ করে জাকির হোসেন জানান, ‘বর্তমান এমপি রুহুল আমিনকে এলাকায় কেউ পছন্দ করে না। সে মিথ্যাবাদী, মামলায় জর্জরিত, বিভিন্ন কারণে তাকে কেউ পছন্দ করে না।’

মহাজোট থেকে মনোনয়ন পাওয়া বর্তমান এমপি রুহুল আমিন নির্বাচন কমিশনে জমা দেওয়া মনোনয়নপত্রে মিথ্যা তথ্য দিয়েছেন দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘রুহুল আমিন এসএসসি পাস না করলেও তার হলফনামায় তিনি এসএসসি পাস দাবি করেছেন। আমি নিশ্চিত তিনি এসএসসি পাস করেন নাই। তিনি ভুয়া তথ্য দিয়েছেন।’ দুর্নীতি দমন কমিশনে এমপি রুহুল আমিনের বিরুদ্দে ১০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে বলে দাবি করেন আওয়ামী লীগের এই নেতা।

তবে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামায় বর্তমান এমপি ও জেপি নেতা মো. রুহুল আমিন নিজে এসএসসি পাস উল্লেখ করলেও নিজের বিরুদ্ধে কোনও মামলা নেই বলে উল্লেখ করেছেন। 

এ ব্যাপারে জানতে বর্তমান সংসদ সদস্য ও জেপি’র নেতা মো. রুহুল আমিনের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ‘এসব অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। আমি কখনও দুর্নীতি করিনি। আমি নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করছি এবং জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।’

এদিকে দুর্নীতি দমন কমিশন, সমন্বিত জেলা কার্যালয় রংপুর এর উপ-পরিচালক শেখ মোহাম্মদ ফানাফিল্লাহ জানান, ‘কুড়িগ্রাম-৪ আসনের সংসদ সদস্য মো. রুহুল আমিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের তদন্ত প্রাথমিক পর্যায়ে রয়েছে। এখনও তার বিরুদ্ধে মামলা রুজু হয়নি।’

কী পরিমাণ অর্থের দুর্নীতির অভিযোগ রয়েছে, এমন প্রশ্নের জবাবে এই কর্মকর্তা জানান, ‘আমি এই মুহূর্তে কার্যালয়ের বাইরে রয়েছি, নথি না দেখে অর্থের পরিমাণ বলতে পারছি না।’

 

 

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম