হিলিতে কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

হিলি প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৮, ১৭:৪৯আপডেট : ১২ ডিসেম্বর ২০১৮, ১৮:০৭

হিলিতে কাস্টমস কর্মকর্তা-কর্মচারিদের কর্ম বিরতি পালন সিলেটের তামাবিল স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ওপর বিজিবির হামলার প্রতিবাদে দিনাজপুরের হিলি স্থলবন্দরে কর্মবিরতি পালন করছেন হিলি স্থল শুল্কস্টেশনের কর্মকর্তা-কর্মচারীরা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করা হয়।

কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি চলার কারণে সকাল থেকে বন্দরের অভ্যন্তরে আমদানিকৃত পণ্যের পরীক্ষণ, শুল্কায়ন, খালাস, ডেলিভারি কার্যক্রম একেবারে বন্ধ ছিল। এতে বন্দরে বেশ কিছু পণ্যবাহী ট্রাক আটকা পড়ে। দুপুর ১টার দিকে কর্মবিরতি প্রত্যাহার হলে কার্যক্রম শুরু হয়।

হিলি স্থল ও শুল্ক স্টেশনের সহকারী রাজস্ব কর্মকর্তা মাহবুব ইসলাম জানান, সিলেটের তামাবিল স্থলবন্দরে কর্মরত কাস্টমস কর্মকর্তা-কর্মচারীদের ওপর বিজিবি’র কিছু সদস্য হামলা চালায়। ওই ঘটনার প্রতিবাদে এর আগে আমরা মানববন্ধনসহ অবস্থান কর্মসূচি পালন করেছি। তারই ধারাবাহিকতায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত সব কাজ বন্ধ রেখে কর্মবিরতি পালন করেছি। এর সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত কেন্দ্র থেকে যে কর্মসূচি দেওয়া হবে তা পালন করা হবে।

/জেবি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের