আ.লীগের মনে ভয় কেন: চরমোনাই পীর

নীলফামারী প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৮, ২০:২১আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৮, ২০:২৮

সৈয়দপুরে চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বাংলাদেশ ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর মুফতি সৈয়দ মো. রেজাউল করিম বলেছেন, ‘আওয়ামী লীগ দেশে সন্ত্রাস কায়েম করেছে। তাই তারা বলে বেড়াচ্ছে নির্বাচনে পরাজিত হলে আওয়ামী লীগের এক লাখ নেতাকর্মী মারা যাবে এবং লাখ লাখ নেতাকর্মী ঘরছাড়া হবে। আমার প্রশ্ন আপনাদের এমন ভয় কেন?’

বুধবার (১৯ ডিসেম্বর) দুপুরে নীলফামারীর সৈয়দপুর শহরের তামান্না মোড়ে হাতপাখা মার্কার নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  চরমোনাই পীর বলেন, ‘এই পাঁচ বছরে আওয়ামী লীগের ভাগ্য বদল হয়েছে, জনগণের ভাগ্য বদল হয়নি। জালেমের হাত থেকে মুক্তির জন্য আমরা ভোট চাই। এখনকার রাজনীতি হয়েছে প্রতিহিংসার রাজনীতি। আওয়ামী লীগ এদেশে জুলুমের রাজত্ব কায়েম করতে চায়। তাদের বিজয় অনিশ্চিত জেনেই তারা ভোট কেন্দ্রে ভোট চুরি, ভোট ডাকাতি করতে চায়।’

ভোটারদের উদ্দেশে চরমোনাই পীর বলেন, ‘তারা ভোট চুরি বা ডাকাতি করার আগেই আপনারা ভোট দেবেন। তারা ভোট চুরি করতে যেন না পারে। আপনার ভোটের রায়ে যেন কোনও সুদখোর বা চোর সংসদে না যায়। সুদখোর বা চোরদের সংসদে পাঠালে তাদের সাক্ষী হিসেবে থাকবেন। আমরা আর কোনও প্রতারক বা চোরকে ভোট দিয়ে সংসদে পাঠাবো না।’

চরমোনাই পীর আরও বলেন, ‘আমাদের নির্বাচনি প্রচারণায় সন্ত্রাসী হামলা চালানো হচ্ছে। পোস্টার লাগাতে বাধা প্রদান করা হচ্ছে। পথসভা ও গণসংযোগে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে।’

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দলের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মো. হাসিবুল ইসলাম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আতিকুর রহমান মুজাহিদ, নীলফামারী-৪ আসনের হাতপাখার প্রার্থী শহিদুল ইসলাম, সৈয়দপুর উপজেলা সভাপতি মো. সদর উদ্দিন, সেক্রেটারি হাফেজ নুরুল হুদা।

পথসভা পরিচালনা করেন সৈয়দপুর শাখার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক হাফেজ মো. গোলাম রব্বানী প্রমুখ। পথসভায় শত শত দলীয় নেতাকর্মী হাতপাখা মার্কার ব্যানারসহ উপস্থিত ছিল। পথসভা শেষে তিনি রংপুরের তারাগঞ্জের উদ্দেশে রওয়ানা করেন।

/এফএস/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
রাজধানীতে আওয়ামী মৎস্যজীবী লীগ নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম