নির্বাচন উপলক্ষে নীলফামারীতে বিচারিক তদন্ত কমিটি গঠন

নীলফামারী প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০১৮, ১৫:৫৮আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১৬:০৩

নীলফামারী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নীলফামারীতে বিচারিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সোমবার (১৭ ডিসেম্বর) এই কমিটি গঠন করা হয় বলে বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকালে বাংলা ট্রিবিউনকে জানান জেলা জজকোর্টের পাবলিক প্রসিকিউটর (পিপি) আইনজীবী আলিমুদ্দিন। নির্বাচন পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণের লক্ষ্যে বাংলাদেশ নির্বাচন কমিশন সারা দেশের মতো এই জেলায় বিচারিক কর্মকর্তাদের সমন্বয়ে এই তদন্ত কমিটি গঠন করে।

নীলফামারী-১ ও নীলফামারী-৩ আসনের জন্য নির্বাচনি তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন— যুগ্ম জেলা ও দায়রা জজ মো. মাহমুদ হাসান, কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন— সহকারী জজ বেগম ফাতিমা খাতুন।

নীলফামারী-২ ও নীলফামারী-৪ আসনের জন্য ৭ নম্বর নির্বাচনি তদন্ত কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন— বিচারিক (যুগ্ম জেলা জজ) ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনাল খন্দকার এ টি এম তোফায়েল, এই কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন— সহকারী জজ মোহাম্মদ বেলায়েত হোসেন।

জেলা জজকোর্টের পিপি আইনজীবী আলিমুদ্দিন বসুনিয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘কমিটি দুটি নির্বাচন-পূর্ব অনিয়ম প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জেলা জজ আদালত ভবনে পৃথক অফিস স্থাপন করেছে। নির্বাচন-পূর্ব যেকোনও অনিয়মের জন্য যে কেউ সংশ্লিষ্ট কমিটিতে বিধি মোতাবেক লিখিতভাবে অভিযোগ করতে পারবেন।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী