হিলিতে বড়দিন উপলক্ষে খ্রিস্টানপল্লিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

হিলি প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৬আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৬

হিলিতে বড়দিন উপলক্ষে খ্রিস্টানপল্লিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি মঙ্গলবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন পালনে দিনাজপুরের হিলিতে খ্রিস্টানপল্লির বিভিন্ন গির্জা ও বাড়িগুলোতে চলছে উৎসবের আমেজ। সেইসঙ্গে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। গির্জা ও বাড়িঘর সাজানোসহ পরিবারের সব সদস্যদের কেনাকাটা ও নানা কাজে ব্যাস্ত সময় পার করছেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা।

মারিয়া মুর্মসহ খ্রিস্টান ধর্মাবলম্বীরা বাংলা ট্রিবিউনকে বলেন, আমাদের বড়দিন উদযাপনের শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। বাড়িঘর পরিষ্কার ও নানা ধরনের আল্পনাসহ বিভিন্ন ধরনের কাজ করা হচ্ছে। আজ ২৪ ডিসেম্বর রাত থেকেই বড়দিনকে ঘিরে বিভিন্ন ধরনের পিঠা তৈরিসহ নানা ধরনের রান্না করা হয়ে থাকে। ২৫ ডিসেম্বর বড়দিনকে ঘিরে আমরা পরিবারের সব সদস্যরা নতুন জামাকাপড় পড়ে থাকি। সবমিলিয়ে আমরা বড়দিন ভালোভাবে পালন করে থাকি। এছাড়াও আমরা যিশু খ্রিস্টের কাছে প্রার্থনা করি যেন আমরা সবাই মিলে সুখে শান্তিতে বসবাস করতে পারি।

হিলিতে বড়দিন উপলক্ষে খ্রিস্টানপল্লিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি হাকিমপুর উপজেলা আদিবাসী ফেডারেশনের সভাপতি রুপলাল তির্কি বলেন, ‘সামনে আমাদের বড়দিন, সারা পৃথিবীতে ২৫ ডিসেম্বর বড়দিন উদযাপিত হয়ে থাকে। অন্যান্য দেশে ১ ডিসেম্বর থেকে বড়দিন উদযাপন শুরু হলেও আমাদের দেশে ১৬ ডিসেম্বরের পর থেকে নবেনা প্রার্থনা শুরু হয়। ৯ দিনব্যাপী প্রার্থনা চলে। এর মধ্যদিয়ে বড়দিন উৎযাপনের প্রস্তুতির কার্যক্রম শুরু হয়। বড়দিনকে ঘিরে গির্জাগুলোসহ বাড়িঘরগুলোতে সাজসজ্জায় আমাদের ব্যাপক প্রস্তুতি চলছে। বড়দিনের সবাই সুন্দরভাবে যেন হাসিখুসির মধ্য দিয়ে পালন করতে পারে তার প্রস্তুতি চলছে।’

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘হিলিতে খ্রিস্টান সম্প্রদায়ের মানুষজন যেন নির্বিঘ্নে তাদের ধর্মীয় উৎসব বড়দিন উদযাপন করতে পারে পুলিশের পক্ষ থেকে সে বিষয়ে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি