পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের সাতদিন পর শিশুর মরদেহ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৮, ১৬:০৭আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৮, ১৬:০৭

পঞ্চগড়

পঞ্চগড়ের দেবীগঞ্জে নিখোঁজের সাতদিন পর পুকুর থেকে আবু হুযাইফা (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে দেবীগঞ্জ উপজেলার দণ্ডপাল ইউনিয়নের শান্তিনগর মুন্সিপাড়া এলাকায় ওই শিশুর বাড়ির পাশের পুকুর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। আবু হুযাইফা ওই এলাকার আব্দুল কাদেরের ছেলে।

নিহত শিশুর পরিবারের বরাত দিয়ে পুলিশ ও জানায়, গত ১৭ ডিসেম্বর বিকেল ৩টার পর থেকে হুযাইফার নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাকে কোথাও খুঁজে না পেয়ে পরদিন ১৮ ডিসেম্বর দেবীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে। এরপর মাইকিংসহ স্থানীয়ভাবে পোস্টারও ছাপানো হয়। সোমবার সকালে বাড়ি থেকে কয়েকশ’ মিটার দূরে একটি পুকুরে ওই শিশুর লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেয়  স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠায়।

শিশুটির বাবা আব্দুল কাদের বলেন, আমার সঙ্গে কারও শত্রুতা নেই। ছেলেটির বয়স ৮ বছর, সে দ্বিতীয় শ্রেণীতে পড়ে। সে বাড়ির পাশেই খেলছিল। পুকুরে পরে যাওয়ার কথা না। কিভাবে কি হলো বুঝতে পারছি না। কেই তাকে হত্যা করে পুকুরে ফেলে দিতে পারে।

দেবীগঞ্জ উপজেলার দন্ডপাল ইউপি চেয়ারম্যান জামেদুল ইসলাম বলেন, ‘শিশুটি নিখোঁজের পর ওই পুকুরে জাল ফেলে খোঁজ করা হয়েছিল। কিন্তু তখন কোনও খোঁজ পাওয়া যায়নি। পরে সেখান থেকেই শিশুটির লাশ উদ্ধার রহস্যজনক।’

দেবীগঞ্জ থানা পুলিশের ওসি রবিউল হাসান সরকার বলেন,‘শিশুটি নিখোঁজ হলে পরিবারের লোকজন থানায় জিডি করেছিলেন। প্রাথমিকভাবে মনে হচ্ছে পুকুর পড়েই শিশুর মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সঠিক কারণ নিশ্চিত করা যাবে। এ ঘটনায় দেবীগঞ্জ থানায় একটি ইউডি মামলা হয়েছে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি