ডোমারে চামুয়ার বিল পুনঃখনন

নীলফামারী প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৯, ১৯:৩৬আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৯:৩৬

নীলফামারির ডোমারে খাল খননের উদ্বোধন করা হচ্ছে

পুকুর ও জলাশয় পুনঃখনন এবং সংস্কারের মাধ্যমে মাছ চাষসহ উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় নীলফামারীর ডোমার উপজেলায় চামুয়ার বিল পুনঃখননের উদ্বোধন করা হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ৫৪ হাজার টাকা। রবিবার (৬ জানুয়ারি) দুপুরে উপজেলার সোনারায় ইউনিয়নের চামুয়ার বিলে মাটি কেটে এ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের বাস্তবায়নে বিল খননের আয়োজন করে ডোমার উপজেলা মৎস্য দফতর ও জেলা মৎস্য অধিদফতর। খনন কাজে ২০১৮ ও ২০১৯ অর্থ বছরে ১৫ লাখ ৫৪ হাজার টাকা ব্যয় হবে।

উদ্বোধনকালে জেলা মৎস্য কর্মকর্তা আব্দুর রউফ বলেন,‘দেশে মাছ চাষ ও মাছের উৎপাদন বৃদ্ধিতে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় থেকে জেলায় পুরনো পুকুর ও জলাশয় পূনঃখননের উদ্যোগ নিয়েছে কৃষি বান্ধব শেখ হাসিনার সরকার।’

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: উম্মে ফাতিমা, সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সর্দার মহিউদ্দিন আহমেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, ডোমার উপজেলা মৎস্য কর্মকর্তা শারমিন আক্তার, সোনারায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, সুবিধাভোগী বাসুদেব দাস প্রমূখ। 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
জুলাই সনদের আলোকে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান হাসনাত আবদুল্লাহর 
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
‘ককরোচরা’ কি এবার রাজনৈতিক দল তৈরি করছে?
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
সাব-রেজিস্ট্রি অফিসে অস্ত্র হাতে মহড়া, অবশেষে ধরা মাসুদ
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
সর্বাধিক পঠিত
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
রান্নার সময় মাংস কেন সবুজ হলো, নতুন কারণ জানালেন বিশেষজ্ঞ
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
একটি পুরো দেশের চেয়েও বড় বিশ্বের এই বৃহত্তম বিমানবন্দর
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা হলে করণীয় কী জানালেন আইনমন্ত্রী 
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড
মোদির এক ভিডিও ভেঙে দিলো ইনস্টাগ্রামের সব রেকর্ড