প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করতে চাই: গণশিক্ষা প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
১০ জানুয়ারি ২০১৯, ১৪:২৭আপডেট : ১০ জানুয়ারি ২০১৯, ১৪:২৯

 

প্রাথমিক শিক্ষার উন্নয়নে কাজ করতে চাই: গণশিক্ষা প্রতিমন্ত্রী প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বলেছেন, ‘আমি নতুন মানুষ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষার বিষয়ে যেভাবে কাজ করতে বলবেন তার পরামর্শ নিয়ে আমি সেভাবেই কাজ করতে চাই। বৃহস্পতিবার (১০ জানুয়ারি) দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন হলরুমে এক মতবিনিময় সভায় যোগদানকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রাথমিক শিক্ষকদের জন্য জাতির জনক বঙ্গবন্ধু কাজ করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও কাজ করছেন জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রাথমিক শিক্ষার বিষয়ে প্রধানমন্ত্রীর যথেষ্ট নজর রয়েছে। প্রধানমন্ত্রীর কোনও চাওয়া-পাওয়া নেই। তিনি চান মানুষের ও দেশের উন্নয়ন। যেহেতু প্রাথমিক শিক্ষা হচ্ছে শিক্ষার ভিত সেহেতু প্রাথমিকের উন্নয়নে কাজ করা হবে।’

কুড়িগ্রাম-৪ আসন (রৌমারী, রাজীবপুর ও চিলমারী উপজেলা) থেকে আওয়ামী লীগ থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত এই প্রতিমন্ত্রী বলেন, ‘কুড়িগ্রামের মানুষের উন্নয়নের জন্য প্রধানমন্ত্রী এখানে একটি মন্ত্রণালয় উপহার দিয়েছেন। এতে কুড়িগ্রামের মানুষ অনেক খুশি। তিনি (প্রধানমন্ত্রী) কুড়িগ্রামের মানুষকে অত্যন্ত ভালোবাসেন। আমার মনে হয় এই কুড়িগ্রামের হতদরিদ্র মানুষদের উন্নয়নে তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন। আমি সে দায়িত্ব যথাযথভাবে পালন করতে চাই।’
এরপর প্রতিমন্ত্রী জেলা প্রশাসন হলরুমে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আছলাম হোসেন সওদাগর, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য পনির উদ্দিন আহমেদ, কুড়িগ্রাম জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীন, পুলিশ সুপার মেহেদুল করিম, জেলা আওয়ামী লীগের সভাপতি আমিনুল ইসলাম মঞ্জু মণ্ডলসহ সরকারি বিভিন্ন দফতরের প্রধান ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী