প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেলো সাইকেল আরোহী দুই কিশোরের

গাইবান্ধা প্রতিনিধি
১৮ জানুয়ারি ২০১৯, ১৮:১১আপডেট : ১৮ জানুয়ারি ২০১৯, ১৮:৩৪

গাইবান্ধা

গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় প্রাইভেটকারের ধাক্কায় আল-মামুন (১৫) ও মিলন মিয়া (১৬) নামে বাই-সাইকেল আরোহী দুই কিশোর নিহত হয়েছেন। শুক্রবার (১৮ জানুয়ারী) দুপুরে উপজেলার মন্দুঢার (দছরের গোলা) এলাকায় গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কে  এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-মামুন উপজেলার বনগ্রাম ইউনিয়নের দক্ষিণ মন্দুয়ার গ্রামের নুর আলমের ছেলে ও মিলন মিয়া একই এলাকার লাল মিয়া ওরফে লালুর ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বনগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীন সরকার জানান, দাওয়াতে যাওয়ার জন্য আল-মামুন ও মিলন বাইসাকেল নিয়ে বাড়ি থেকে বের হয়। গাইবান্ধা-সাদুল্যাপুর পাকা সড়কে উঠার সময় তাদের বহনকারী সাইকেলকে ধাক্কা দেয় সাদুল্যাপুর থেকে ছেড়ে আসা গাইবান্ধাগামী একটি প্রাইভেটকার। এতে ঘটনাস্থলেই আল-মামুন মারা যায়। মিলনকে উদ্ধার করে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

সাদুল্যাপুর থানার ওসি আরশেদুল হক জানান, ঘটনার পর স্থানীয়দের সহায়তায় ঘাতক প্রাইভোটকারটি আটক হয়েছে। তবে ঘটনার পর পরই চালক পালিয়েছে। এ নিয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহতের লাশ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী