৫ দিনের সফরে আজ পঞ্চগড় আসছেন রেলমন্ত্রী

পঞ্চগড় প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ০৪:২৯আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ০৫:০০

রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন ( ছবি: সংগৃহীত) রেলপথমন্ত্রী অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) পাঁচ দিনের সরকারি সফরে পঞ্চগড় আসছেন। মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর এই প্রথম নিজ জেলা পঞ্চগড় সফরে আসবেন তিনি। মন্ত্রীর প্রথম সফর উপলক্ষে তার নিজ নির্বাচনি এলাকা বোদা ও দেবীগঞ্জ উপজেলাসহ গোটা পঞ্চগড়ে সাজ সাজ রব। মহাসড়কের বিভিন্ন এলাকায় গেট ও তোরণ নির্মাণ করা হয়েছে। মন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত জেলা ও উপজেলা পর্যায়ের সরকারি বেসরকারি কর্মকর্তাসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকরা। পাঁচ দিনের সফরসূচি সম্পর্কে জানিয়েছেন রেলপথমন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান।

সফরসূচিতে উল্লেখ রয়েছে, মঙ্গলবার সৈয়দপুর বিমানবন্দরে নেমে তিনি সৈয়দপুর রেলওয়ে ওয়ার্কশপ পরিদর্শন করবেন। পরে সড়কপথে পঞ্চগড়ের উদ্দেশে রওনা হবেন তিনি। বিকালে পঞ্চগড়ে এসে নিজ উপজেলার ময়দানদিঘী ইউনিয়নের মহাজনপাড়ায় পারিবারিক কবরস্থানে কবর জিয়ারত করবেন। আগামী ২৩ জানুয়ারি সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পঞ্চগড় জেলা প্রশাসন ও রেলওয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন তিনি। দুপুরে পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে পঞ্চগড় শিক্ষা কল্যাণ ট্রাস্টের ছাত্রদের শিক্ষা বৃত্তির চেক প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। বিকালে পঞ্চগড় শেরেবাংলা পার্ক সংলগ্ন মুক্তমঞ্চে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে তার।

আগামী ২৪ জানুয়ারি সকালে পঞ্চগড় রেলওয়ে স্টেশন পরিদর্শন করবেন মন্ত্রী। দুপুরে পঞ্চগড় প্রেসক্লাব আয়োজিত সংবর্ধনা এবং বিকালে বোদা ধানহাটি মাঠে বোদা উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। ২৫ জানুয়ারি সকালে নিজ বাসভবনে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। দুপুরে স্থানীয় মসজিদে জুমার নামাজ আদায় করবেন এবং বিকালে ঐতিহাসিক দেবদারু তলায় দেবীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের পক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। আগামী ২৬ জানুয়ারি সকালে নিজ বাসভবন থেকে সড়ক পথে নীলফামারীর উদ্দেশে রওনা দেবেন তিনি।

রেলপথ মন্ত্রীর একান্ত সচিব মোহাম্মদ আতিকুর রহমান, সহকারী একান্ত সচিব মো. রাশেদ প্রধান, সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলমসহ অন্যান্য কর্মকর্তারা তার সফরসঙ্গি হবেন।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক