হিলি সীমান্ত পরিদর্শনে বিএসএফের শিলিগুড়ির আইজি

হিলি প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ১১:১৬আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১১:২৬

হিলি সীমান্ত পরিদর্শনে আসা বিএসএফ সদস্যদের স্বাগত জানান বিজিবি সদস্যরা দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা পরিদর্শন ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের শিলিগুড়ির নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি আজমল শিং।

মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে তিনি হিলি সীমান্তের চেকপোস্ট গেটের ২৮৫নং মেইন পিলারের ১১নং সাবপিলার সংলগ্ন শূন্যরেখায় পৌঁছালে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল রাশেদ মোহাম্মদ আনিসুল হক তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরে বিজিবি ও বিএসএফ একে অপরের পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী বিনিময় করে। এর পরে তারা একে অপরের সহিত কুশল বিনিময় করেন।

এসময় সেখানে ভারতের রায়গঞ্জ সেক্টরের ডিআইজি টিজে সিমথি, পতিরাম-১৯৯ বিএসএফ ব্যাটেলিয়নের অধিনায়ক বিএসনেগি, ভারতের হিলি বিএসএফ ক্যাম্প কমান্ডার এসি রোহিত কুমার, বিজিবির পক্ষে বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া, চেকপোস্ট কমান্ডার নায়েক রাকিবসহ উভয় বাহিনীর নারী ও পুরুষ সৈনিকগণ উপস্থিত ছিলেন।

বিজিবির হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার চাঁন মিয়া বাংলা ট্রিবিউনকে জানান, সকালে বিএসএফের নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি আজমল শিং হিলি সীমান্ত এলাকা পরিদর্শনে আসেন। এসময় তিনি আমাদের ব্যাটেলিয়ন অধিনায়কের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী