ঠাকুরগাঁওয়ে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ জানুয়ারি ২০১৯, ১৯:৩২আপডেট : ২২ জানুয়ারি ২০১৯, ১৯:৪৪

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মিনাপুর সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনীর (বিএসএফ) গুলিতে একজন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন। মঙ্গলবার (২২ জানুয়ারি) ভোরে এ ঘটনা ঘটে। ৪২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদুজ্জামান এ খবর নিশ্চিত করেন।

নিহত জেনারুল উপজেলার ৪নং ডাঙ্গীপাড়া ইউপির তালডাঙ্গী গ্রামের আব্দুল তোয়াফের ছেলে।

এ ব্যাপারে হরিপুর থানার ওসি আমিরুজ্জামান বলেন, ‘আজ (মঙ্গলবার) ভোরে জেনারুলসহ কয়েকজন গরু ব্যবসায়ী মিনাপুর সীমান্তের ৩৫৪/১এস নং পিলারের পাশ দিয়ে ভারতে প্রবেশ করেন। এসময় মালদ্বখণ্ড ক্যাম্পের বিএসএফের সদস্যরা গুলি ছোড়ে। ঘটনাস্থলেই জেনারুল গুলিবিদ্ধ হয়ে মারা যান। বাকিরা পালিয়ে আসেন।’

৪২-বিজিবির কারিগাঁও কোম্পানি কমান্ডার এনামুল হক বলেন, ‘নিহত জেনারুলের লাশ আইনি প্রক্রিয়া শেষে বিএসএফের ফেরত দেওয়ার কথা রয়েছে।’

৪২-বিজিবির অধিনায়ক লে. কর্নেল গাজী নাহিদুজ্জামান বলেন, ‘সব আইনি প্রক্রিয়া শেষ করে বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে লাশ ফেরত আনা হবে।’

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী