কুড়িগ্রামে কলেজ ছাত্রের হত্যাকারী গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১০আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ০৩:১৩

কুড়িগ্রামে কলেজ ছাত্রের হত্যাকারী গ্রেফতার কুড়িগ্রাম পৌরসভার পূর্ব কামারপাড়া গ্রামের কলেজ ছাত্র হাবিবুর রহমানকে হত্যাকারী সফিকুল ইসলাম ফতুকে গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৩ ফেব্রুয়ারি) ভোররাতে শহরের তালতলা এলাকায় নির্মাণাধীন একটি বহুতল ভবনের ছাদ থেকে কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জের নেতৃত্বাধীন এক দল তাকে গ্রেফতার করে। হত্যায় ব্যবহৃত ছুরি ও দড়িও উদ্ধার করা হয়েছে।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান জানিয়েছেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে সফিকুল ইসলাম ফতু।  তাকে জিজ্ঞাসাবাদ চলছে। বৃহস্পতিবার কোর্টে তুলে রিমান্ড চাওয়া হবে।
উল্লেখ্য, গত ৬ ফেব্রুয়ারি কুড়িগ্রাম শহরের পৌর এলাকার পূর্ব কামারপাড়া গ্রামে কৃষি জমিতে পড়েছিল হাবিবুর রহমান নামের এইচএসসি পড়ুয়া শিক্ষার্থীর লাশ। তার পেটে-বুকে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। সকালে এলাকাবাসী শহরের ঐ যুবকের লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
হাবিবুর রহমান কুড়িগ্রাম কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণির ছাত্র। সে লেখাপড়ার পাশাপাশি কুড়িগ্রাম কোর্টে শিক্ষানবীশ মুহুরির কাজ করত। থাকত শহরের পূর্ব কামারপাড়া গ্রামের একটি ছাত্রাবাসে।
নিহত হাবিবুর রহমান চিলমারী উপজেলার গোয়ালের চর গ্রামের আবুল হোসেনের পুত্র। কলেজ ছাত্র হাবিবুর রহমান হত্যা ঘটনায় পুলিশ বাদী হয়ে সেদিনই সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিল।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম