বাবাকে কুপিয়ে জখম, মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন মা

কুড়িগ্রাম প্রতিনিধি
১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৬আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০১৯, ১০:৩৬

কুড়িগ্রাম কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় মাদকাসক্ত ছেলের ধারালো অস্ত্রের কোপে আহত হয়েছেন তার বাবা আবু তালেব। তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ অপরাধে ছেলে সন্তোষ মিয়াকে পুলিশে দিয়েছেন তার মা সুন্দরী বেগম। বুধবার (১৩ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের চর গোরকমন্ডল গ্রামে এ ঘটনা ঘটে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রূহানী এ তথ্য জানান।
সন্তোষের চাচা রেদওয়ানুল জানান, সন্তোষ প্রায় দুই-তিন বছর থেকে মাদকাসক্ত। তাকে মাদকাসক্ত পুনর্বাসন কেন্দ্রে রেখেও কোনও ফল পাওয়া যায়নি। ফিরে এসে সে আবার নেশায় আসক্ত হয়ে পড়ে। সে ঘরের আসবাবপত্র ভাঙচুরসহ জিনিসপত্র চুরি করে বিক্রিও করতো। বুধবার তার বাবা তাকে বাধা দিলে সে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তার বাবার বাম হাতে কোপ দেয়। এতে তার বাবা গুরুতর আহত হন। এসময় তার মা সুন্দরী বেগম এগিয়ে আসলে তাকেও কোপ দেয় সন্তোষ। পরে এলাকাবাসী তাকে আটক করে এবং তার বাবা-মাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। গুরুতর আহত আবু তালেবকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
তিনি আরও জানান, মা সুন্দরী বেগম বুধবার বিকালে আটক সন্তোষকে ফুলবাড়ী থানা পুলিশের কাছে সোপর্দ করে।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার ফুয়াদ রূহানী জানান, এ ঘটনায় সন্তোষের মা বাদী হয়ে ফুলবাড়ী থানায় একটি মামলা করেছেন। সন্তোষকে গ্রেফতার করা হয়েছে। তাকে বৃহস্পতিবার আদালতে পাঠানো হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী