দিনাজপুরে হাতির পিঠে চড়ে প্রার্থীর মনোনয়নপত্র জমা

দিনাজপুর প্রতিনিধি
১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৬আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ০৬:০৯
image

দিনাজপুরে হাতির পিঠে চড়ে নির্বাচন কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির চেয়ারম্যান পদপ্রার্থী। বৃহস্পতিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে জেলা নির্বাচন কার্যালয়ে খানসামা উপজেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী মোনাজাত উদ্দিন চৌধুরী তার মনোনয়নপত্র জমা দেন। তার ভাষ্য, নির্বাচনের উৎসবমুখর পরিবেশ তৈরি করতে এই আয়োজন। দিনাজপুরে হাতির পিঠে চড়ে প্রার্থীর মনোনয়নপত্র জমা
শহরের ফকিরপাড়ার একটি বাড়ি থেকে গলায় ফুলের মালা ও হাতে প্রতীকী লাঙ্গল নিয়ে হাতির পিঠে চড়ে বসেন মোনাজাত উদ্দিন চৌধুরী। সেখান থেকে তিনি যান মনোনয়নপত্র জমা দিতে। হাতির পিঠে চড়ে যাত্রা করায় উৎসুক জনতাকে রাস্তায় ভিড় করতে দেখা যায়। রিটার্নিং কর্মকর্তা মাহমুদ হাসানের পক্ষে মনোনয়নপত্র জমা নেন জেলা নির্বাচন কার্যালয়ের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর মনিরুজ্জামান।
মনোনয়নপত্র জমার শেষে মোনাজাত হোসেন চৌধুরী জানিয়েছেন, ‘মহাজোটে আওয়ামী লীগের শরিক দল ছিল জাতীয় পার্টি। তাই গত জাতীয় নির্বাচনে সংসদ সদস্য প্রার্থী হিসাবে অংশগ্রহণ করেছিলাম। দলের সিদ্ধান্ত অনুযায়ী ভোটগ্রহণের একদিন আগে নির্বাচন থেকে সরে দাড়িয়েছিলাম। এবার খানসামা উপজেলা নির্বাচনের জন্য আওয়ামী লীগ কোনও প্রার্থী দেবে না বলেও আমাকে আশ্বস্ত করা হয়েছিল। তাই আশা করি, আওয়ামী লীগ দলীয় প্রার্থী না দিয়ে আমাকে সমর্থন দেবে।’
জাতীয় পার্টি প্রার্থীর মনোনয়নপত্র জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌর সভার মহিলা কাউন্সিলর লাইজু, কাউন্সিলর রবিউল ইসলাম রবি, খানসামা উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি রুস্তম আলী, রেজাউল করিম রাজা, আসাদুল হাসান, মামুনুর রশিদ, আজগর আলী প্রমুখ।
উল্লেখ্য, দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে তফসিল ঘোষণা অনুযায়ী মনোনয়নপত্র দাখিলে শেষ তারিখ আগামী ১৮ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ করা হবে ১৮ মার্চ।

/এএমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ