বিজিবির গুলিতে তিনজন নিহতের ঘটনায় গ্রামবাসীর মামলা

ঠাকুরগাঁও প্রতিনিধি
২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৭আপডেট : ২১ ফেব্রুয়ারি ২০১৯, ১২:১৭

ঠাকুরগাঁও

১২ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলার হরিপুরে বিজিবি’র গুলিতে শিক্ষার্থীসহ তিনজন নিহতের ঘটনায় বিজিবির বিরুদ্ধে আদালতে অভিযোগ দায়ের করেছে গ্রামবাসী। বুধবার দুপুরে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কোট হরিপুর আমলি আদালতের বিচারক ফারহানা খান বরাবর অভিযোগটি দায়ের করা হয়। বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম অভিযোগটি দায়ের করেন।   

আইনজীবীর দেওয়া তথ্য মতে, নিহত নবাবের বাবা নজরুল ইসলাম, সাদেকের ভাই মো. বাসেদ ও শিশু জয়নালের বাবা নুর ইসলাম পৃথক তিনটি মামলার করেছেন। মামলায় ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল তুহিন মো. মাসুদসহ বিজিবি ৬ সদস্যের নাম উল্লেখ করে আদালতে অভিযোগটি দায়ের করা হয়েছে। 

মামলার বাদী নজরুল ইসলাম, মো. বাসেদ, নুর ইসলাম অভিযোগ করে বলেন,‘থানায় মামলা না নেওয়ায় আমরা আদালতের সরণাপন্ন হয়েছি। আশা করছি আদালত মামলাটি গ্রহণ করে দোষিদের আইনের আওতায় আনবেন। এছাড়া আদালতে মামলা করা হবে শুনে বিজিবি গ্রামবাসীকে বিভিন্নভাবে হুমকি কখনও লোভ-লালসা দিচ্ছে বলেও তারা অভিযোগ করেন।

বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট নজরুল ইসলাম জানান, কয়েকজন মানুষকে হত্যা করেছে বিজিবি। থানায় মামলা না নেওয়ায় গ্রামবাসী আদালতের স্মরণাপন্ন হয়েছে।  আমি আশা করছি বিচারক মামলাটি আমলে নিয়ে আগামী ২৪ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করবেন।

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের