দেশে গৃহহীন ও হতদরিদ্র থাকবে না: গণশিক্ষা প্রতিমন্ত্রী

কুড়িগ্রাম প্রতিনিধি
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১১:২০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২২:০২

হতদরিদ্রদের টিন দিচ্ছেন গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন দেশে কোনও গৃহহীন ও হতদরিদ্র মানুষ থাকবে না বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন। বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) বিকালে কুড়িগ্রামের রৌমারীতে হতদরিদ্র ও নদীভাঙনের শিকার পরিবারের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। রৌমারী উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ওই অনুষ্ঠানের আয়োজন করেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘দেশের অভূতপূর্ব অগ্রগতি আজ বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আপনারা সবাই শেখ হাসিনার জন্য দোয়া করবেন, তিনি যেন দীর্ঘজীবী হন। তিনি বাঁচলে বাংলাদেশ বাঁচবে। দেশ এগিয়ে যাবে।’

উপজেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর সূত্রে জানা যায়, উপজেলার ছয়টি ইউনিয়নের ১২৪ পরিবারের মাঝে এক বান্ডিল করে ঢেউটিন, তিন হাজার টাকার চেক এবং ৫৬ পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন ও ছয় হাজার টাকার চেক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আফছানা রাব্বি রিপা, উপজেলা নির্বাহী কর্মকর্তা দ্বীপঙ্কর রায়, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আজিজুর রহমান, ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম শালু, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিনু প্রমুখ।

/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের