পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাকির হোসেন (৪২) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে তেঁতুলিয়া ইউনিয়নের সরকার পাড়ায় এ ঘটনা ঘটে।
জাকির হোসেন ওই এলাকার জসিম উদ্দীনের ছেলে।
তেঁতুলিয়া মডেল থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, ‘এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।’
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে জাকির হোসেন বাড়ির পাশে বোরো ধানক্ষেতে সেচ দেওয়ার জন্য সেচ পাম্পের বৈদ্যুতিক সংযোগ দিতে যান। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে যান। তাৎক্ষণিক পরিবারের লোকজন তাকে গুরুতর অসুস্থ অবস্থায় উদ্ধার করে তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।







