অপহরণের দুই মাস পর স্কুলছাত্রীকে উদ্ধার

নীলফামারী প্রতিনিধি
০৫ মার্চ ২০১৯, ০৩:০৪আপডেট : ০৫ মার্চ ২০১৯, ০৪:০০

নীলফামারী নীলফামারীর ডিমলায় অপহরণের দুই মাস পর ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীকে উদ্ধার করা হয়েছে। রবিবার (৩ মার্চ) নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থেকে তাকে উদ্ধার করা হয়। ডিমলার ঝুনাগাছ এলাকার ওই ছাত্রী এ বছরের ৭ জানুয়ারি অপহরণের শিকার হয়। এ ঘটনায় কার্তিক দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।

ডিমলা থানা সূত্রে জানা যায়, এ বছরের ৭ জানুয়ারি লালমনিরহাটের হাতিবান্দা উপজেলার পুরান কাচারী এলাকার নির্মল দাসের ছেলে কার্তিক দাসসহ (৩০) তিন জন ওই ছাত্রীকে জোর করে মোটরসাইকেল নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এ ব্যাপারে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে চারজনের নামে ডিমলা থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন।

ডিমলা থানার এসআই ইলিয়াছ আলী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ মার্চ) নারায়নগঞ্জ জেলার ফতুল্লা থানা এলাকা থেকে মেয়েটিকে উদ্ধার করা হয়। এ সময় মূল অপহরণকারী কার্তিক দাসকে আটক করা হয়েছে। সোমবার (৪ ফেব্রুয়ারি) বিকালে কার্তিক দাসকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম