কোটা আন্দোলনে ক্ষতি হয়েছে নারীদের: নূরুল ইসলাম সুজন

পঞ্চগড় প্রতিনিধি
০৮ মার্চ ২০১৯, ২০:৪৪আপডেট : ০৮ মার্চ ২০১৯, ২০:৫৩

অনুষ্ঠানে অন্যদের মধ্যে নূরুল ইসলাম সুজন (ছবি– প্রতিনিধি)

কোটা আন্দোলনে নারীদের ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তিনি বলেন, ‘কোটা আন্দোলনে নারীদের ক্ষতি হয়েছে। নারীরা বলতে পারতো তাদের কোটা রাখতে হবে। কিন্তু তারাই আন্দোলনে নেমেছে। তাই কোটা বাদ দেওয়া হয়েছে।’

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) দুপুরে পঞ্চগড় সরকারি মিলনায়তন চত্বরে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতর আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নূরুল ইসলাম সুজন বলেন, ‘বিএনপি-জামায়াত ধর্মের কথা বলে নারীদের ঘরের কোণে আটকে রাখার চেষ্টা করেছে। হিজাবের নামে নারীরা নিজেরাই নিজেদের বন্দি করে ফেলছে। এটির মধ্যেও ধর্মীয় প্রচারণা রয়েছে। এটি এখন বাংলাদেশের প্রত্যেক জায়গায় শুরু হয়েছে। জামায়াতের একদল আছে, যাদের চোখ ছাড়া কিছুই দেখা যায় না। এসবের সঙ্গে ধর্মের বড় ধরনের সম্পর্ক আছে বলে আমি মনে করছি না। বোরকা পড়ে অনেক নারী ক্রাইম করছে।’

তিনি বলেন, ‘নারীরাই নারীদের দ্বারা বেশি নির্যাতনের শিকার হচ্ছে। তাই নারীদের নিজেদের অধিকার রক্ষার জন্য নিজেদেরই এগিয়ে আসতে হবে। সেইসঙ্গে নারীদের সুশিক্ষার ব্যবস্থা করতে হবে। নারীদের মধ্যে যতই শিক্ষার আলো প্রবেশ করবে, ততই তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হবে।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে বৈরী পরিবেশের মধ্যেই কার্যকর অনেক কর্মসূচি বাস্তবায়ন করছেন। স্থানীয় সরকার থেকে জাতীয় সংসদ পর্যন্ত নারীদের জন্য সংরক্ষিত আসনের ব্যবস্থা করেছেন। পুলিশ, প্রশাসন, বিজিবি, সেনাবাহিনী, নৌবাহিনীতে নারীরা পুরুষের সমান অবদান রাখছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকার ক্ষুধা, দারিদ্র্যমুক্ত ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় কাজ করছে।’ নারী-পুরুষ বৈষম্যহীন সমাজ গঠনে তিনি সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

পঞ্চগড় জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর কানাই লাল কুন্ডু, পুলিশ সুপার গিয়াস উদ্দিন আহমদ, সিভিল সার্জন ডা. নিজামউদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।

 

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী