বেলা বাড়ার সঙ্গে লালমনিরহাটে বাড়ছে ভোটার

লালমনিরহাট প্রতিনিধি
১০ মার্চ ২০১৯, ১০:১২আপডেট : ১০ মার্চ ২০১৯, ১০:২৯

ভোটারদের লাইন রবিবার (১০ মার্চ) সকাল ৮টা থেকে লালমনিরহাটের চারটি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত। শুরুতে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে ভোটার। এখন পর্যন্ত কোথাও কোনও অপ্রীতিকর খবর পাওয়া যায়নি।

এর আগে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের এপিএস মিজানুর রহমানের প্রভাব খাটানোর অভিযোগে আদিতমারী উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন। এছাড়া এপিএস’র বিরুদ্ধে মামলাও হয়েছে।

বেলা বাড়ার সঙ্গে বাড়ছে ভোটার লালমনিরহাটের হাতীবান্ধায় পারুলিয়া তফশীলি স্কুল ও কলেজ ভোটকেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, ভোটার উপস্থিতি কিছুটা কম। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি বাড়ছে।

এই কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা আতোয়ার রহমান বলেন,  এ কেন্দ্রে ভোটার ৩ হাজার ১৩৯ জন। এখানে ৮টি বুথ রয়েছে। দুই ঘণ্টায় ১৫২টি ভোট পড়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার আরও বাড়বে।

বেলা বাড়ার সঙ্গে লালমনিরহাটে বাড়ছে ভোটার লালমনিরহাট পুলিশ সুপার এসএম রশিদুল হক বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কেউ কোনও সমস্যা তৈরি করতে পারবে না। আশা করি শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ হবে। এতে সবার সহযোগিতা প্রয়োজন।’   

জেলা প্রশাসক শফিউল আরিফ বলেন,  ‘মনিটরিং চলছে, কোথাও অপ্রীতিকর ঘটনার তথ্য পাওয়া যায়নি। যদি কোনও প্রার্থীর লোকজন বিশৃঙ্খলা করার চেষ্টা করে তার বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যববস্থা নেওয়া যাবে। নির্বাচন কমিশন ও সরকারের কঠোর নির্দেশনা রয়েছে।’

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম