ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় নিহতদের একজনের বাড়ি কুড়িগ্রামে

আরিফুল ইসলাম, কুড়িগ্রাম
১৫ মার্চ ২০১৯, ১৭:০৫আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০৮:৪১

ড. মো. আবদুস সামাদ (ছবি– সংগৃহীত)

নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে হামলার ঘটনায় নিহত তিন বাংলাদেশির একজনের পরিচয় মিলেছে। ড. মো. আবদুস সামাদ নামের এই বাংলাদেশির বাড়ি কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মধুরহাইল্লা গ্রামে। তিনি এ গ্রামের মৃত জামাল উদ্দিন সরকারের ছেলে।

নিহত ড. মো. আবদুস সামাদের ছোট ভাই ও নাগেশ্বরী ডিগ্রি কলেজের শিক্ষক এ কে এম শামসুদ্দিন বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

শামসুদ্দিন বলেন, ‘ঘটনার পরপরই আমরা নিউ জিল্যান্ড থেকে মেসেজ পেয়েছি আমাদের ভাই ড. মো. আবদুস সামাদ বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন। তবে আমার ভাবি ও তাদের দুই ছেলে ভালো আছেন।’

তিনি আরও বলেন, ‘আমার ভাই ড. সামাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন। ৮-১০ বছর ধরে স্ত্রী ও দুই ছেলে নিউ জিল্যান্ডের নাগরিকত্ব পাওয়ার পর সেখানেই বসবাস করছিলেন তিনি। তবে মাঝে মাঝে তিনি দেশে আসতেন।’

নিহতের আরেক ছোট ভাই আব্দুল কাদেরের বরাত দিয়ে শামসুদ্দিন বলেন, ‘আমার ছোট ভাই কাদেরের সঙ্গে ভাবির কথা হয়েছে। তিনি ও তাদের দুই ছেলে ভালো আছেন। আমরা আরও খোঁজ-খবর নেওয়ার চেষ্টা করছি।’

এদিকে, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ড. সুলতান উদ্দিন ভুঞার বরাত দিয়ে বাংলা ট্রিবিউনের ময়মনসিংহ প্রতিনিধি জানিয়েছেন, ড. আবদুস সামাদ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের কৃষিতত্ত্ব বিভাগের প্রফেসর ছিলেন। তিনি গত বছর চাকরি থেকে ইস্তফা দেন।

প্রফেসর ড. সুলতান উদ্দিন ভুঞা আরও জানান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদে লেখাপড়া শেষ করে ১৯৮০ সালে প্রফেসর ড. আবদুস সামাদ কৃষিতত্ত্ব বিভাগে প্রভাষক পদে যোগদান করেন। এর আগে তিনি এক বছর বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে চাকরি করেছেন। চাকরিরত অবস্থায় ১৯৮৮ সালে তিনি নিউ জিল্যান্ডের লিংকন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। ওই সময় নিউ জিল্যান্ডেই তার দুই ছেলের জন্ম হয়।

কৃষিতত্ত্ব বিভাগের আরেক প্রফেসর ড. মো. মশিউর রহমান বলেন, ‘ড. আবদুস সামাদ, তার স্ত্রী ও ছেলেরা সবাই ধার্মিক। এভাবে সন্ত্রাসী হামলায় তিনি মারা যাবেন–এটা আমরা কেউ ভাবিনি।

আরও পড়ুন:

স্বামীকে বাঁচাতে গিয়ে নিহত হলেন সিলেটের পারভীন




ক্রাইস্টচার্চ মসজিদের হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯

ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় নিহত ৪০: নিউ জিল্যান্ডের প্রধানমন্ত্রী

ক্রাইস্টচার্চ হামলার ঘটনায় যা দেখেছেন ক্রিকেটাররা

‘পুরো দল গোলাগুলির হাত থেকে বেঁচে গেলো’

১৭ মিনিট ধরে হামলার দৃশ্য সরাসরি সম্প্রচার করে বন্দুকধারী!

ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় মুসলিম বিশ্বের নিন্দা ও ক্ষোভ

 

/এমএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম