ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯

বিদেশ ডেস্ক
১৫ মার্চ ২০১৯, ১৪:৩৬আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০৯:৩৭

ক্রাইস্টচার্চের দুটি মসজিদে চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯ জনে দাঁড়িয়েছে। দেশটির পুলিশ কমিশনার মাইক বুশ জানিয়েছেন, আল নুর মসজিদেই নিহত হয়েছেন ৪১ জন। আর বাকিরা লিনউডের আরেকটি মসজিদে নিহত হয়েছেন। এর আগে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্ডা আরডার্ন জানিয়েছিলেন, শুক্রবার চালানো এই হামলায় ৪০ জন নিহত হয়েছেন। ক্রাইস্টচার্চের মসজিদে হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৪৯

স্থানীয় সময় শুক্রবার (১৫ মার্চ) নিউ জিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে বন্দুকধারীর হামলা হয়। শহরের হাগলি পার্কমুখী সড়ক দীন এভিনিউতে আল নুর মসজিদ এবং লিনউডের আরেকটি মসজিদের কাছ থেকে গুলির শব্দ শোনা যায়। হামলার পর পুলিশের তরফ থেকে বেশ কয়েকজন হতাহত হওয়ার কথা জানালেও সংখ্যা নিশ্চিত করেনি তারা। পরে এক সংবাদ সম্মেলনে দেশটির প্রধানমন্ত্রী ৪০ জন নিহত হওয়ার খবর জানান।

পরে আরেক সংবাদ সম্মেলনে নিহতের সংখ্যা ৪৯ জনে পৌঁছানোর কথা জানান দেশটির পুলিশ কমিশনার মাইক বুশ। তিনি জানান, আল নুর মসজিদেই নিহত হয়েছেন ৪১ জন। আর বাকিরা লিনউডের মসজিদে হামলায় নিহত হয়েছেন।

/জেজে/
সম্পর্কিত
ড্রোন প্রযুক্তি উন্নয়নে কাজ করবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়া
বিশ্বের সবচেয়ে ‘অপছন্দনীয়’ দেশ কোনগুলো
৩ হাজার মাইল পাড়ি দিয়ে অফিসে গিয়েও সুখী তরুণী
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম