ঠাকুরগাঁওয়ে প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ মার্চ ২০১৯, ০১:২৬আপডেট : ১৬ মার্চ ২০১৯, ০১:২৬

ঠাকুরগাঁও নিখোঁজের পাঁচ দিন পর ঠাকুরগাঁও সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে সাহাব উদ্দিন (১৫) নামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মার্চ) বিকালে ওই ইউনিয়নের বলতলা গ্রামের একটি গমক্ষেত থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত সাহাব উদ্দিন বড় বালিয়া ইউনিয়নের জোড়দার পাড়া গ্রামের বাসিন্দা। সে ভূল্লী কুমাড়পুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।

পারিবারিক সূত্র থেকে জানা যায়, গত পাঁচ দিন আগে সাহাব বাড়ি থেকে বের হওয়ার পর আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে না পাওয়ায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। শুক্রবার বালিয়া বলতলা গ্রামের একটি গমক্ষেতে একটি লাশ দেখতে পান স্থানীয়রা। পরে ঠাকুরগাঁও সদর থানা পুলিশকে খবর দিলে তারা এসে সেখান থেকে লাশ উদ্ধার করেন।

ঠাকুরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশিকুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাহাবকে হত্যা করে গমক্ষেতে ফেলে রাখা হয়েছে। তদন্ত সাপেক্ষে ঘটনার মূল রহস্য উদঘাটন করা হবে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী