ইসির নির্দেশে এলাকা ছাড়লেন ডেপুটি স্পিকার

গাইবান্ধা প্রতিনিধি
১৭ মার্চ ২০১৯, ০৪:৫৮আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৪:১৫

ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া (ফাইল ফটো) নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে এলাকা ছেড়ে ঢাকায় ফিরছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার গাইবান্ধা-৫ আসনের এমপি অ্যাড. ফজলে রাব্বী মিয়া। শনিবার (১৬ মার্চ) রাতে নিজ বাড়ি গাইবান্ধার সাঘাটা উপজেলার গটিয়া গ্রাম থেকে প্রাইভেটকারে করে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।

ডেপুটি স্পিকারের ব্যক্তিগত সহকারী (এপিএস) অ্যাড. সাগর ওরফে মাজু মিয়া তার ঢাকায় ফেরার বিষয়টি নিশ্চিত করেছেন।

এপিএস মাজু মিয়া জানান, প্রাইভেটকারে করে নিজ বাড়ি থেকে সন্ধ্যা ৭টার পর পরই ডেপুটি স্পিকার রওনা হন। গোবিন্দগঞ্জ হয়ে রংপুর-ঢাকা সড়ক পথে প্রাইভেটকারে করেই তিনি ঢাকায় ফিরবেন। সকালের মধ্যেই তার ঢাকার বাসায় পৌঁছে যাওয়ার কথা।

ইসির নির্দেশ ও আচরণবিধি ভঙ্গের অভিযোগের বিষয়ে মাজু বলেন, ডেপুটি স্পিকার নির্ধারিত সফরসূচিতে নির্বাচনি এলাকায় আসেন। তার বিরুদ্ধে উপজেলা পরিষদ নির্বাচনে কোনও প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগটি সত্য নয়। রাজনৈতিক প্রতিহিংসায় একটি মহল ফজলে রাব্বীর সুনাম ক্ষুণ্ণ করতে নির্বাচন কমিশনে (ইসি) মিথ্যা অভিযোগ করেছে বলে দাবি করেন তিনি।

দ্বিতীয় ধাপে গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলা পরিষদ নির্বাচনে আচরণবিধি ভঙ্গ করে ডেপুটি স্পিকার অ্যাড. ফজলে রাব্বী মিয়া এক প্রার্থীর পক্ষে প্রকাশ্যে প্রচারণায় অংশ নেওয়ার অভিযোগে শনিবার সন্ধ্যা ৬টার মধ্যে তাকে নির্বাচনি এলাকা ত্যাগের নির্দেশ দেয় নির্বাচন কমিশন (ইসি)।

এদিকে, রবিবার (১৭ মার্চ) সন্ধ্যার মধ্যে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলকে এলাকা ছাড়তে নির্দেশ দিয়েছে ইসি।

/টিটি/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের