ফুলছড়ি থানার ওসি প্রত্যাহার

গাইবান্ধা প্রতিনিধি
১৭ মার্চ ২০১৯, ২২:৫৫আপডেট : ১৭ মার্চ ২০১৯, ২৩:০০

ওসি বেলাল গাইবান্ধার ফুলছড়ি থানার ওসি বেলাল হোসেনকে প্রত্যাহার করেছে নির্বাচন কমিশন। উপজেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে তাকে প্রত্যাহার করা হয়। একইসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারকে ফুলছড়ি উপজেলার নির্বাচনি দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। রবিবার (১৭ মার্চ) বিকালে নির্বাচন ভবনে এক প্রেসব্রিফিংয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের এ তথ্য জানান।

জেলা নির্বাচন কর্তাকর্তা মো. মাহাবুবুর রহমান জানান, ওসির বিরুদ্ধে এক প্রার্থী নির্বাচন কমিশনে অনিয়ম ও পক্ষপাতিত্বের অভিযোগ করেন। পরে ওসি বেলাল হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দেয় ইসি। তবে, এ সংক্রান্ত নির্দেশনা এখনও জেলা নির্বাচন অফিসে আসেনি।
এর আগে, নির্বাচনে আচরণবিধি ভঙ্গের দায়ে শনিবার (১৬ মার্চ) গাইবান্ধা-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য জাতীয় সংসদের ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়াকে এলাকা ছাড়ার নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন।
ওসি বেলাল হোসেন দুই বছর আগে ফুলছড়ি থানায় ওসির দায়িত্ব গ্রহণ করেন।
সেমাবার (১৮ মার্চ) ফুলছড়ি উপজেলা পরিষদসহ গাইবান্ধার পাঁচ উপজেলা পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: ইসির নির্দেশে কুলাউড়া থানার ও‌সি প্রত্যাহার

/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম