বুড়িমারীতে চার দিন আটকে রেখে ধর্ষণ: গ্রেফতার দুই

লালমনিরহাট প্রতিনিধি
২৩ মার্চ ২০১৯, ০৯:৪৯আপডেট : ২৩ মার্চ ২০১৯, ০৯:৪৯

গ্রেফতার

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর এলাকার যশোদা বাস কাউন্টারে আটকে রেখে এক নারীকে ধর্ষণের ঘটনায় দায়ের করা মামলার দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার বিকেলে লালমনিরহাটের হাতীবান্ধা অডিটোরিয়াম এলাকার আনন্দ আবাসিক হোটেল থেকে তাদের গ্রেফতার করা হয়। এসব তথ্য নিশ্চিত করেছেন  হাতীবান্ধা থানার ওসি ওমর ফারুক ও পাটগ্রাম থানার ওসি মো. মনসুর আলী।  

গ্রেফতার দুইজন হলো, মামলার এজাহারে উল্লেখ এক নম্বর আসামি যুবলীগ কর্মী নজরুল ইসলাম নজু (৪০) ও মামলার চার নম্বর আসামি নুরুন নবী (২৭)। যুবলীগ কর্মী নজরুল ইসলাম নজু হাতীবান্ধা উপজেলার বারাইপাড়া (কানিপাড়া) এলাকার মৃত.আফছার আলীর ছেলে। তিনি আনন্দ আবাসিক হোটেলের পরিচালক। অপর আসামি নুরুন নবী পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ইসলামপুর বটতলী এলাকার রমজান আলীর ছেলে।    

এ নিয়ে ওই ধর্ষণ মামলার তিন আসামিকে পুলিশ গ্রেফতার করেছে পুলিশ। এর আগে মামলার দুই নম্বর আসামি ও স্বেচ্ছাসেবক লীগের বুড়িমারী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমকে গ্রেফতার করে পাটগ্রাম থানা পুলিশ। ধর্ষণের শিকার ওই নারীকে উদ্ধার করে স্বাস্থ্য পরীক্ষার জন্য বৃহস্পতিবার রাতেই পুলিশ  লালমনিরহাট সদর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেছে।       

পাটগ্রাম থানার ওসি মো. মনসুর আলী বলেন, ‘গোপন সংবাদ ভিত্তিতে জানতে পারি ধর্ষণ মামলার এজাহারভুক্ত আসামিরা হাতীবান্ধার আনন্দ আবাসিক হোটেলে আছে। এ সংবাদ পেয়ে হাতীবান্ধা ও পাটগ্রাম থানা পুলিশ যৌথভাবে সাঁড়াশি অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। মামলাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত ও পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। ’

উল্লেখ্য, শেরপুর জেলার নকলা থেকে আসা ওই নারীকে বিনা পাসপোর্টে ভারতে যাওয়ার ব্যবস্থা করে দেওয়ার কথা বলে যশোদা পরিবহনের বাস কাউন্টার আটকে রাখে। তারা ওই নারীকে চার দিন আটকে রেখে সংঘবন্ধ র্ধ্ষণ করে। বৃহস্পতিবার গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ওই নারীকে উদ্ধার ও রেজাউল ইসলামকে আটক করে।

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম