ডিমলায় প্রধানমন্ত্রীর কন্যা পুতুলের নামে ভুয়া এনজিও, গ্রেফতার ৩

নীলফামারী প্রতিনিধি
২৪ মার্চ ২০১৯, ২০:১২ আপডেট : ২৪ মার্চ ২০১৯, ২০:১২

গ্রেফতার তিনজন ও সদস্য ফরম

নীলফামারীর ডিমলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের নামে ভুয়া এনজিও খুলে প্রতারণার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদীর দুর্গম চর জিঞ্জিরপাড়া গ্রাম থেকে তাদের আটক করা হয়।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করে বলেন,‘আটক ব্যক্তিদের নামে মামলা দায়ের করে রবিবার (২৪ মার্চ) তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।’

গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার ঝুনাগাছচাপানি ইউনিয়নের দক্ষিণ ঝুনাগাছচাপানি চৌধুরীপাড়া গ্রামের মৃত আকবর হোসেন চৌধুরীর ছেলে আব্দুল খালেক চৌধুরী (৩৫), রংপুর জেলা শহরের ধাপ এলাকার জিন্নাতুল করিম প্রধানের ছেলে সাজ্জাদ হোসেন শুভ (২৫) ও রংপুর সদর উপজেলার পশ্চিম গুরাতিপাড়া গ্রামের ছপিয়ার রহমানের ছেলে ফরিদ আলী (২৫)।

পুলিশ জানায়, তারা প্রায় দুই সপ্তাহ আগে প্রধানমন্ত্রীর কন্যা সায়মা ওয়াজেদ পুতুলের নামে একটি এনজিও খুলে গ্রামবাসীকে বয়স্কভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধীভাতাসহ বিভিন্ন অনুদান দেওয়ার কথা জানায়। এসব সুবিধার পাওয়ার জন্য তিনশ’ টাকা করে ভর্তি ফরম পূরণ করে সদস্য হতে বলে। তাদের এ সুবিধা ও ভাতা দেওয়ার কথা শুনে সদস্য হওয়ার জন্য দরিদ্র মানুষের হিড়িক পড়ে যায়। এরইমধ্যে তারা কয়েকশ’ মানুষের কাছে ফরম বিক্রি করেছে। এ ব্যাপারটা এলাকার কিছু মানুষের কাছে সন্দেহ হলে তারা ওই তিনজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

এ ব্যাপারে, ওই ইউনিয়নের চেয়ারম্যান মইনুল ইসলাম বলেন, ‘কথাবার্তায় ত্রুটি পাওয়ায় এলাকাবাসী তাদের ধরে আমার কাছে নিয়ে আসে। পরে আমি পুলিশকে খবর দেই। পুলিশ এসে তাদের জিজ্ঞাসাবাদ করলে প্রতারণার বিষয়টি নিশ্চিত হওয়া যায়। তাদের বিরুদ্ধে থানায় নিয়ে মামলা করা হয়েছে।

ডিমলা থানার ওসি মফিজ উদ্দিন শেখ বাংলা ট্রিবিউনকে জানান,  ভুয়া এনজিও খুলে এলাকাবাসীর কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পেয়ে পুলিশ তাদের আটক করে। আটকের পর তারা পুলিশের কাছে অভিযোগের সত্যতা স্বীকার করেছে। এঘটনায় এসআই মোহাম্মদ আলী বাদী হয়ে ৪১৭ ও ৪২০ ধারায় একটি মামলা দায়ের করেছেন।

তিনি বলেন,‘ওই মামলায় রবিবার তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পোশাক খাতের অস্থিরতা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহুর দলকে ডাকলেন আইজেনকোট
ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহুর দলকে ডাকলেন আইজেনকোট
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ধামরাই-মানিকগঞ্জের যেসব এলাকায়
২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ধামরাই-মানিকগঞ্জের যেসব এলাকায়
ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন