২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ধামরাই-মানিকগঞ্জের যেসব এলাকায়

বাংলা ট্রিবিউন ডেস্ক
২২ নভেম্বর ২০২৬, ১২:৪৩ আপডেট : ২২ নভেম্বর ২০২৬, ১২:৪৩

গ্যাস পাইপলাইনের মেরামত ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য ধামরাই ও মানিকগঞ্জের ১০টি এলাকায় টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত এসব এলাকায় আবাসিক, শিল্প ও বাণিজ্যিকসহ সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

রবিবার এক বিজ্ঞপ্তিতে তিতাস জানায়, গ্যাস সরবরাহ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলো হলো ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ধামরাই ডিস্ট্রিক্ট রেগুলেটিং স্টেশনের (ডিআরএস) সংস্কার এবং সেখানে মিটারিং ব্যবস্থা নির্মাণের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ডিআরএসের মাধ্যমে পাইপলাইনে গ্যাসের চাপ নিয়ন্ত্রণ করা হয়। অন্যদিকে, মিটারিং ব্যবস্থায় গ্যাসের প্রবাহ ও পরিমাণ পরিমাপ করা হয়।

তিতাস আরও জানিয়েছে, নির্ধারিত এলাকাগুলোতে গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকার পাশাপাশি আশপাশের এলাকাতেও গ্যাসের চাপ কম থাকতে পারে। এতে বাসাবাড়িতে রান্নার কাজের পাশাপাশি গ্যাসনির্ভর শিল্পকারখানা ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

এর আগে গত ৬ জুলাই ধামরাইয়ের কালামপুর এলাকায় গ্যাসের স্বল্পচাপের প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ ছিল, কালামপুর বাসস্ট্যান্ডের পশ্চিম পাশে অবস্থিত ডিআরএস থেকে সরবরাহ করা গ্যাসের চাপ দীর্ঘদিন ধরে কম থাকায় তারা প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

/আরএইচ/
সম্পর্কিত
ইনানীতে ১৮ দিন ধরে জ্বলছে গ্যাসের আগুন, উত্তোলনে প্রস্তুত বাপেক্স
সাগরে তেল-গ্যাস অনুসন্ধান শুরু হবে কবে?
চাপ ছাড়াই নলকূপে উঠছে পানি, জ্বলছে আগুন
সর্বশেষ খবর
ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহুর দলকে ডাকলেন আইজেনকোট
ইসরায়েলে সরকার গঠনে নেতানিয়াহুর দলকে ডাকলেন আইজেনকোট
ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
ট্রাক-ভটভটি-মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে নিহত ২
নড়াইলে সহিংসতা: মাশরাফির বিরুদ্ধে অর্থ যোগানের অভিযোগ রাশেদ খাঁনের
নড়াইলে সহিংসতা: মাশরাফির বিরুদ্ধে অর্থ যোগানের অভিযোগ রাশেদ খাঁনের
মন্দির থেকে ফেরার পথে ট্রাকে গাড়ির ধাক্কা, প্রাণ গেলো একই পরিবারের ৯ জনের
মন্দির থেকে ফেরার পথে ট্রাকে গাড়ির ধাক্কা, প্রাণ গেলো একই পরিবারের ৯ জনের
সর্বাধিক পঠিত
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বৈশাখী টিভির ডিএমডি গ্রেফতার 
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বিএনপির সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দফায় দফায় সংঘর্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
বধূ সেজে অপেক্ষা, অতিথিদের রান্নাবান্নাও শেষ: এলো না বরপক্ষ
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
আড়াই বছর পর শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার করলো স্থানীয়রা
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন
নড়াইলে আসলে কী ঘটেছিল, যা বলছেন হিন্দু সম্প্রদায়ের লোকজন