তিন বছর ধরে ধর্ষণের অভিযোগ, খালু গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
২৫ মার্চ ২০১৯, ২০:৪২আপডেট : ২৫ মার্চ ২০১৯, ২০:৪২

 

গ্রেফতার

কুড়িগ্রামের রাজারহাটে খালুর বিরুদ্ধে তিন বছর ধরে ধর্ষণের অভিযোগ করেছে এক কিশোরি (১৮)। সোমবার (২৫ মার্চ) দুপুরে নির্যাতনের শিকার ওই কিশোরী বাদী হয়ে রাজারহাট থানায় মামলা দায়ের করে। সোমবার বিকেলে অভিযুক্ত খালু হামিদুল ইসলাম দুলুকে গ্রেফতার করে পুলিশ। রাজারহাট থানার অফিসার ইন চার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার এ তথ্য  নিশ্চিত করেছেন।

মামলা সূত্রে জানা গেছে, উপজেলার রতিরাম কমলওঝাঁ গ্রামের জামাল উদ্দিনের ছেলে হামিদুল ইসলাম দুলু (৩৩) একই গ্রামের অধিবাসী তার স্ত্রীর ভাগ্নি ও চাচাতো ভাইয়ের মেয়েকে প্রায় তিন বছর ধরে ধর্ষণ করে আসছে। সে ধর্ষণের গোপন ভিডিও ধারণ করে তা ইন্টারনেটে ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই কিশোরীকে ধর্ষণ করে আসছিল। এর এক পর্যায়ে মেয়ে অন্তঃস্বত্তা হয়ে গেলে আসামি হামিদুল ইসলাম দুলু তাকে বিভিন্ন ওষুধ খাইয়ে গর্ভপাত ঘটায়।

গত ১৫ মার্চ মেয়েটির বিয়ে ঠিক হলে অভিযুক্ত হামিদুল ইসলাম দুলু বিয়েটি ভেঙে দেওয়ার চেষ্টা করে। এরপরও বিয়ে হয়ে যাওয়ায় হামিদুল ওই তার স্বামীকে তাদের অবৈধ সম্পর্কের কথা জানিয়ে মেয়েটিকে ডিভোর্স দেওয়ার জন্য চাপ দেয়। অবস্থা অসহনীয় হয়ে পড়লে ওই কিশোরী সোমবার (২৫ মার্চ) দুপুরে রাজারহাট থানায় উপস্থিত হয়ে তার হামিদুল ইসলাম দুলুর বিরুদ্ধে রাজারহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ও দণ্ড বিধি ৩১৩ ধারায় মামলা দায়ের করে। মামলা দায়েরের পর সোমবার বিকেলেই পুলিশ অভিযুক্ত হামিদুল ইসলাম দুলুকে গ্রেফতার করে।

রাজারহাট থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার জানান, প্রাথমিক জিজ্ঞাসায় হামিদুল ইসলাম দুলু অভিযোগ স্বীকার করেছে। তাকে আগামীকাল আদালতে হাজির করা হবে।

মামলার তদন্ত কর্মকর্তা প্রয়োজনে অভিযুক্ত আসামিকে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আদালতের কাছে রিমান্ড আবেদন করতে পারেন বলেও জানান ওসি।

 

 

/জেবি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম