স্ত্রীসহ দুই মেয়েকে কুপিয়ে জখম, আরেকজনকে আছাড় মেরে হত্যা

পঞ্চগড় প্রতিনিধি
০১ এপ্রিল ২০১৯, ১১:৪৭আপডেট : ০১ এপ্রিল ২০১৯, ১১:৪৭

পঞ্চগড় পঞ্চগড় জেলার সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের পূর্বজয়ধরভাঙ্গা এলাকায় নাজিমুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি তার স্ত্রীসহ দুই কন্যা সন্তানকে কুপিয়ে জখম করেছে। এসময় ছয় মাসের শিশুকে আছাড় মেরে হত্যা করে নাজিমুল। সোমবার (১ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে। ঘটনার পরপরই নাজিমুল পলাতক রয়েছে।

গুরুতর আহতদের প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের তিনজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, পারিবারিক কলহের জের ধরে স্বামী নাজিমুল ইসলামের (পাথর শ্রমিক) সঙ্গে স্ত্রী রশিদা বেগমের সঙ্গে প্রায়ই ঝগড়া হতো। রবিবার সকালে স্বামী-স্ত্রীর ঝগড়া হয়। এসময় নাজিমুল তার স্ত্রী রশিদা বেগম (৩০), মেয়ে নাজিরা বেগম (১০) ও রিয়া মনিকে (৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় ছোট মেয়ে রত্নাকে (৬ মাস) আছাড় মারলে সে ঘটনাস্থলে মারা যায়। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা তাদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকরা তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করে। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের কনসালটেন্ট (আবেদনবিদ) ডা. মনসুর আলম বলেন , চারজন রোগী জরুরি বিভাগে আসে। মারামারির ঘটনা বলে আমরা শুনেছি। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। রত্না নামে ৬ মাসের এক শিশু মারা গেছে।
পঞ্চগড় থানার এসআই আব্দুল জব্বার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ঘটনার কারণ জানার চেষ্টা চলছে। অভিযুক্ত স্বামী নাজিমুল পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা চলছে।’

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী