হিলিতে অবৈধভাবে আনা ভারতীয় শাড়ি উদ্ধার

হিলি (দিনাজপুর) প্রতিনিধি
০৪ এপ্রিল ২০১৯, ১৪:৩৮ আপডেট : ০৪ এপ্রিল ২০১৯, ১৪:৩৮

দিনাজপুর দিনাজপুরের হিলি সীমান্তের মংলা বাজার এলাকায় অভিযান চালিয়ে ভারত থেকে অবৈধভাবে আনা ১৯৬ পিস উন্নতমানের শাড়ি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (৪ এপ্রিল) ভোরে শাড়িগুলো উদ্ধার করা হয়। তবে এসময় কাউকে আটক করা যায়নি। বিজিবি, হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আলী আজম বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আলী আজম জানান, ভারত থেকে শাড়ির একটি চালান নিয়ে একদল চোরাকারবারি দেশে প্রবেশ করছে এমন সংবাদ পায় বিজিবি। এর ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার ভোরে হিলি সীমান্তের মংলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় চোরাকারবারীরা বিজিবির উপস্থিতি টের পেয়ে চারটি প্লাস্টিকের বস্তা ফেলে পালিয়ে যায়। পরিত্যক্ত অবস্থায় বস্তাগুলো উদ্ধার করে তার ভেতরে উন্নতমানের ১৯৬ পিস শাড়ি পাওয়া যায়। শাড়িগুলোর বিজিবি নির্ধারিত সিজার মূল্য ৭ লাখ ৮৪ হাজার টাকা।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
১০ বছরেও সড়কটি মেরামত হয়নি, হাজারো মানুষের দুর্ভোগ
ইন্দোনেশিয়া-পরীক্ষার আগে হামজা, ‘এটাই আমাদের এখানে আসার মূল কারণ’
ইন্দোনেশিয়া-পরীক্ষার আগে হামজা, ‘এটাই আমাদের এখানে আসার মূল কারণ’
চীনা বিনিয়োগে বাংলাদেশি শিল্প কতটা বড় হচ্ছে?
চীনা বিনিয়োগে বাংলাদেশি শিল্প কতটা বড় হচ্ছে?
প্রথম প্রেমের চিঠি কী করেছিলেন প্রভা
প্রথম প্রেমের চিঠি কী করেছিলেন প্রভা
সর্বাধিক পঠিত
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
বাংলাদেশে ইউরেনিয়াম আনতে আকাশসীমার অনুমতি কেন দিচ্ছে না, জানালো পাকিস্তান
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
শহীদ আবু সাঈদের ঘর ও কবরস্থান উন্নয়নে এক কোটি টাকা দেওয়ার ঘোষণা
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
প্রায় দেড় কোটি রুপি জরিমানা দিয়ে দায়মুক্তি পেলো আদানি গ্রুপ
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী