হিলিতে পেঁয়াজের দাম কমেছে কেজিতে ৪ টাকা

হিলি প্রতিনিধি
০৫ এপ্রিল ২০১৯, ১৪:৪৫আপডেট : ০৫ এপ্রিল ২০১৯, ১৪:৫৮

পেঁয়াজ সপ্তাহের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে ৪ টাকা। বর্তমানে ১০-১১ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি হচ্ছে। বাজারে দেশীয় পেঁয়াজের সরবরাহ বাড়ায় আমদানি করা পেঁয়াজের চাহিদা কমায় দাম কমেছে বলে  জানিয়েছেন আমদানিকারকরা।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে,  চাহিদা বেশি থাকায় কিছু দিন আগেও ৩৫-৪০ ট্রাক পেঁয়াজ আমদানি হতো। বর্তমানে ১৫-২০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হচ্ছে।

বাংলাহিলি বাজার ঘুরে দেখা গেছে, বন্দর দিয়ে আমদানিকৃত পেঁয়াজের দাম কমার প্রভাব খুচরা বাজারেও পড়েছে। বর্তমানে আমদানিকৃত ভারতীয় পেঁয়াজ ১০-১৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।  দেশী পেঁয়াজ বিক্রি হচ্ছে ২০-২২ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজের আমদানিকারক মোজাম হোসেন ও পেঁয়াজ ব্যবসায়ী রবিউল ইসলাম বলেন, সম্প্রতি দেশি পেঁয়াজ ওঠায় বাজারে সরবরাহ আগের তুলনায় বেড়েছে। ফলে ভারতীয় পেঁয়াজের চাহিদা কমায় দাম খানিকটা কমেছে। বর্তমানে নাসিক ও ইন্দোর জাতের পেঁয়াজ প্রকারভেদে ১০-১১টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর সুখসাগর জাতের পেঁয়াজ সাড়ে ৬-৭টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের