পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় কাজী ফার্মসের কর্মকর্তা নিহত

পঞ্চগড় প্রতিনিধি
১৮ এপ্রিল ২০১৯, ১৫:৫৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৬:২৪

পঞ্চগড় পঞ্চগড় জেলার বোদা উপজেলার বাইপাস এলাকায় সড়ক দুর্ঘটনায় আবু সাঈদ (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদা পৌরসভার সামনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাঈদের বাড়ি গাইবান্ধা জেলার ফুলছরি এলাকার উদাখালী গ্রামে। তিনি বোদায় কাজী ফার্মস ফিড মিলের অ্যাসিসটেন্ট চিফ ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা বিআরটিসির একটি বাস বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দেয়। এসময় গুরুতর আহত সাঈদকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কতর্ব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বোদা হাইওয়ে পুলিশ ফাঁড়ি বাসটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু সায়েম মিয়া জানান, বাসটিকে হাইওয়ে পুলিশ আটক করেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের