হাসপাতালে শিশুর মৃত্যু, নিখোঁজ স্বজনরা

গাইবান্ধা প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৯, ১০:০৪আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১০:১৭

গাইবান্ধা সদর হাসপাতাল গাইবান্ধা আধুনিক সদর হাসপাতালে একদিন বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (২১ এপ্রিল) রাত ৯টার দিকে হাসপাতালের নবজাতক ওয়ার্ডের ৭ নম্বর বেডে শিশুটির মৃত্যু হয়। এর আগে বিকালে আমেনা বেগম নামে এক নারী শিশুটিকে হাসপাতালে নিয়ে আসে। এরপর শিশুটিকে ভর্তির করেই ওই নারী লাপাত্তা হয়ে যান।

নবজাতক ওয়ার্ডের প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটিকে ভর্তি করে বেডে রেখে চলে যায় এক নারী। এরপর শিশুটিকে কোনও চিকিৎসাও দেওয়া হয়নি। রাত ৯টার দিকে শিশুটির মৃত্যু হয়। শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা না দেওয়ায় মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেন তারা।

অভিযোগ অস্বীকার করে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. আরেফিন রহমান জানায়, আমেনা নামে ওই নারী মুমূর্ষ অবস্থায় শিশুটিকে হাসপাতালে ভর্তি করেন। ভর্তির করার পর থেকে ওই নারী হাসপাতাল থেকে পালিয়ে যায়। এরপর রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। ভর্তির পর শিশুটিকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

আইনি প্রক্রিয়া শেষে শিশুটির মৃতদেহ আঞ্জুমান মুফিদুল ইসলামে দাফন করা হবে বলেও জানান তিনি।

এদিকে, শিশুটিকে হাসপাতালে ভর্তি করা হলেও রেজিস্টারের কোনও নাম পরিচয় উল্লেখ করা হয়নি। তবে সদর থানার ওসি খান মো. শাহারিয়া জানান, শিশুর মৃত্যুর বিষয়টি তিনি শুনেছেন। এ নিয়ে কেউ অভিযোগ করেনি। তারপরও ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম