বিএসএফের গুলিতে নিহত ১, আরেকজন আটক

ঠাকুরগাঁও প্রতিনিধি
২২ এপ্রিল ২০১৯, ১১:৩৭আপডেট : ২২ এপ্রিল ২০১৯, ১৩:২১

বিএসএফ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। তিনি হলেন, মো. সুমন (২৫)। তার বাড়ি হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া গ্রামে। একই গ্রামের মাসুদ রানা নামের আরেক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এসএনএম সামিউন্নবী চৌধুরী বলেন, এ ব্যাপারে বিএসএফের কাছে কড়া প্রতিবাদ জানানো হয়েছে এবং ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক আহ্বান করা হয়েছে। সোমবার (২২ এপ্রিল) দুপুরে এ ব্যাপারে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে।

বিজিবি সূত্রে জানা গেছে, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে হরিপুর সীমান্তের ৩৫৭ মেইন পিলারের কাছে ভারতীয় কাঁটাতারের বেড়া কেটে অবৈধভাবে অনুপ্রবেশ করলে বসতপুর বিএসএফ ক্যাম্পের জওয়ানরা গুলি চালায়। অন্যরা পালিয়ে যেতে পারলেও মাসুদ ধরা পড়ে। আর গুলিতে সুমন নিহত হন।

সুমন ভ্যানচালক ছিলেন। তবে বিজিবির ধারণা, দিনে ভ্যান চালালেও টাকার লোভে তিনি চোরাচালানের সঙ্গে যুক্ত ছিলেন।

লেফটেন্যান্ট কর্নেল সামিউন্নবী চৌধুরী জানান, এ ব্যাপারে বিএসএফের কাছে তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। লাশ ফেরত, আটক বাংলাদেশিকে ফেরত আনাসহ, কেন এ ধরনের হত্যাকাণ্ড ঘটানো হলো সে ব্যাপারে আলোচনার জন্য কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের জন্য ভারতের ১৪৬ উত্তর দিনাজপুর বিএসএফ’র ব্যাটালিয়নের কমান্ডার কমান্ডেন্ট হিন্দালালের সঙ্গে পতাকা বৈঠকে যোগ দিতে তিনি সীমান্তের পথে রয়েছেন।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী