পুকুর লিজের দ্বন্দ্বে বিষ দিয়ে কয়েক লাখ টাকার মাছ নিধন

কুড়িগ্রাম প্রতিনিধি
৩০ এপ্রিল ২০১৯, ১০:১১আপডেট : ৩০ এপ্রিল ২০১৯, ১০:২৫

মাছ মরে ভেসে উঠেছে পুকুর লিজ নেওয়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের দেওয়া বিষে কয়েক লাখ টাকার মাছ নিধিনের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে কুড়িগ্রামের রৌমারী উপজেলার যাদুর চর ইউনিয়নের ধনারচর গ্রামে। 

এলাকাবাসী জানায়, সোমবার (২৯ এপ্রিল) সকালে স্থানীয় লোকজন পুকুর পাড়ে আসলে অসংখ্য মাছ মরে ভেসে থাকতে দেখে। পুকুরের লিজ নিয়ে ধনারচর গ্রামের গোলম মোস্তফার সঙ্গে গোলাবাড়ি গ্রামের বাবুল মিয়ার বিরোধ চলছিল। এরই জেরে ঘটনা ঘটতে পারে।

পুকুরের মালিক গোলাম মোস্তফার অভিযোগ, খবর পেয়ে পুকুরে এসে দেখি অনেক মাছ মরে ভেসে আছে। পরে পুকুরে নেমে দেখি বড় বড় মাছগুলো মরে পানির নিচে পড়ে আছে। পুকুরের লিজ নিয়ে দ্বন্দ্ব চলায় বাবলু মিয়া বিষ দিতে পারে।

বাবলু মিয়া অভিযোগ অস্বীকার করেছেন।

উপজেলা মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক শুকুর মাহমুদ জানান, এত বড় ক্ষতি কোনোভাবে মেনে নেওয়া যায় না। দোষীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি। এ ব্যাপারে রৌমারী উপজেলা মৎস্য কর্মকর্তা আমিনুর রহমান বলেন, ‘আমি ঘটনাটি তদন্ত করেছি। পুকুরে গ্যাস ট্যাবলেট অথবা বিষ প্রয়োগ করে মাছ নিধন করা হয়েছে।’

এ ব্যাপারে রৌমারী থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) মোন্তাছির বিল্লাহ জানান, খবর পেয়ে তদন্ত করা হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
দুই মামলায় হাইকোর্টে চিন্ময় কৃষ্ণ দাসের জামিন
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’