সৈয়দপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ নিহত ৩

নীলফামারী প্রতিনিধি
০৩ মে ২০১৯, ১৪:৪১আপডেট : ০৩ মে ২০১৯, ১৪:৪২

বাসের ধাক্কায় দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক নীলফামারীর সৈয়দপুরে বাসের ধাক্কায় ইজিবাইকের চালকসহ তিনজন নিহত হয়েছেন। শুক্রবার (৩ মে) ভোর সাড়ে ৬টার দিকে নীলফামারী-সৈয়দপুর সড়কের ওয়াপদা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। সৈয়দপুর থানার ওসি (তদন্ত) মো. আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন— ইজিবাইকের চালক মিন্টু হোসেন এবং ইজিবাইকের দুই যাত্রী আফতাব হোসেন ও আবদুর রহিম। তাদের বাড়ি উপজেলা শহরের উত্তরা আবাসনে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে নীলফামারীগামী একটি যাত্রীবাহী বাস পেছন থেকে চলন্ত ইজিবাইকটিকে ধাক্কা দিলে, ঘটনাস্থলেই নিহত হন ইজিবাইক চালক মিন্টু। এরপর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে মারা যান অপর দুই যাত্রী। তবে যাত্রীবাহী বাসটি পালিয়ে যায়।

ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী নীলফামারী-সৈয়দপুর সড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখেন। এতে যানজোটে পড়েন এলাকাবাসী।

ওসি (তদন্ত) আতাউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘যাত্রীবাহী একটি কোচের ধাক্কায় ঘটনাস্থলে একজন ও অপর দুইজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান।’ তিনি বলেন, ‘ময়না তদন্তের জন্য তাদের লাশ নীলফামারী সদর আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের