‘ধর্মের ভুল ব্যাখ্যায় বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে’

দিনাজপুর প্রতিনিধি
০৪ মে ২০১৯, ১৮:১৯আপডেট : ০৪ মে ২০১৯, ১৮:২৫

বক্তব্য রাখছেন খালিদ মাহমুদ চৌধুরী (ছবি– প্রতিনিধি)

ধর্মের ভুল ব্যাখ্যায় বিভেদ সৃষ্টিকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, ‘মুষ্ঠিবদ্ধ চেতনার মধ্যদিয়ে আমাদের সৃষ্টি। সেই মুষ্ঠি খুলে যারা বিভেদ তৈরি করতে চাচ্ছে, এদের চিহ্নিত করতে হবে। যারা বিভক্তির রাজনৈতিক ধারা তৈরি করতে চায়, তাদের রুখে দিতে হবে। তাহলেই তৈরি হবে আমাদের ঐক্যবদ্ধ সমাজ ব্যবস্থা। স্বামী বিবেকানন্দের দর্শনে এমন শিক্ষার কথা বলা হয়েছে।’

শনিবার (৪ মে) সকাল ১১টায় দিনাজপুর রামকৃষ্ণ আশ্রম ও মিশনে এক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, ‘স্বামী বিবেকানন্দের বাণী যদি আমরা মানি, তবে তা বিশ্বের মানুষের কল্যাণ বয়ে আনবে। যারা আমাদের সমাজে ধর্মের ভুল ব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। সব ধর্মই বলে, মানবতার উপরে কোনও ধর্ম নেই। নিজেদের শৃঙ্খলার মধ্যে আবদ্ধ রাখতে ধর্মের কোনও বিকল্প নেই। স্বামী বিবেকানন্দ বলেছেন, মানুষের আত্মবিশ্বাসই মানুষকে এগিয়ে নিয়ে যাবে। জঙ্গিদের কোনও ধর্ম নেই। তারা কখনো ভালো মানুষ হতে পারে না। মানুষ হিসেবে স্বামী বিবেকানন্দকে জানতে হবে।’

অধ্যক্ষ শ্রীমৎ স্বামী অমেয়াত্ননন্দ মহারাজের সভাপতিত্বে সম্মেলনে স্বামী বিবেকানন্দের দর্শনের উপর আলোচনা করেন শ্রীমৎ স্বামী দিব্যানন্দ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু, জেলা প্রশাসক মাহমুদুল আলম ও পুলিশ সুপার সৈয়দ আবু সায়েম।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
ডিসেম্বর পর্যন্ত দেশে জ্বালানি তেলের কোনও সংকট হবে না: বিপিসি চেয়ারম্যান
ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল
ভারত থেকে পাইপলাইনে দিনাজপুরে পৌঁছালো ৪ হাজার মেট্রিক টন ডিজেল
টটেনহ্যামকে ৩-১ গোলে হারালো লিভারপুল
টটেনহ্যামকে ৩-১ গোলে হারালো লিভারপুল
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
এস্পির শেষ মুহূর্তের গোলে রিয়ালের জয়
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার