দিনাজপুরের হিলিতে ২০১৯ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের ফুল ও মিষ্টি দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন হাকিমপুর (হিলি) পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত। বুধবার (৮ মে) বিকালে ছাত্র-ছাত্রীদের বাড়ি বাড়ি গিয়ে এ শুভেচ্ছা জানান তিনি।
মেয়র জামিল হোসেন চলন্ত বাংলা ট্রিবিউনকে বলেন, ‘শিক্ষা জীবনের প্রথম ধাপ কৃতিত্বের সঙ্গে অতিক্রম করায় এবং তাদের পড়ালেখায় উৎসাহিত করতে পৌরসভার পক্ষ থেকে শিক্ষার্থীদের মিষ্টি ও ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে। এর পাশাপাশি তাদের অভিভাবকদেরও শুভেচ্ছা জানানো হয়েছে।
এ সময় তার সঙ্গে ছিলেন— পৌরসভার প্যানেল মেয়র মিনহাজুল ইসলাম, স্বেচ্ছাসেবকলীগ নেতা তৌহিদুল ইসলামসহ পৌরসভার কাউন্সিলররা।








