পঞ্চগড়ে ভোটার রেজিস্ট্রেশন শুরু, নেওয়া হচ্ছে আইরিশ ও ১০ আঙুলের ছাপ

পঞ্চগড় প্রতিনিধি
১৬ মে ২০১৯, ১৩:৪৮আপডেট : ১৬ মে ২০১৯, ১৪:০১

পঞ্চগড়ে ভোটার করার কাজ চলছে পঞ্চগড় জেলায় শুরু হয়েছে ভোটার রেজিস্ট্রেশন কার্যক্রম। এবারই প্রথম রেজিস্ট্রেশনে ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশ নেওয়া হচ্ছে। বৃহস্পতিবার (১৬ মে) সকালে পঞ্চগড় পৌরসভা মিলনায়তনে একজনের ছবি তুলে, আঙুলের ছাপ, চোখের আইরিশ ও স্বাক্ষর নেওয়ার মধ্যদিয়ে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়।

পঞ্চগড় জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করেন। এ সময় সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আজিজার রহমান বসুনিয়া, পৌরসভার কাউন্সিলর মো. ফজলে করিম, ওসমান গণিসহ নির্বাচন অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

জেলা নির্বাচন অফিস জানিয়েছে, ১৬ মে থেকে ২৬ জুন পর্যন্ত পঞ্চগড় সদরে রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে। এখানে রেজিস্ট্রেশন শেষ হলে পর্যায়ক্রমে জেলার অপর উপজেলাগুলোতেও এ কার্যক্রম শুরু হবে।

জেলা নির্বাচন অফিস আরও জানায়, গত ২৩ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করা হয়। ২০০৪ সালের ১ জানুয়ারি বা তার আগে যাদের জন্ম শুধুমাত্র তাদের ভোটার রেজিস্ট্রেশনের আওতায় আনা হয়েছে। স্মার্ট কার্ডের জন্য এবার প্রথম ১০ আঙুলের ছাপ ও চোখের আইরিশ নেওয়া হচ্ছে। যারা এর মধ্যে মৃত্যুবরণ করেছেন, তাদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে। যাদের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে একমাত্র তারাই ভোটার হতে পারবেন।

নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ আশ্রাফুল আলম বলেন, ‘নির্ভুল ও সঠিক ভোটার তালিকা তৈরিতে নির্বাচন কমিশন সচেষ্ট রয়েছে। চলতি কার্যক্রমে জেলার প্রায় ৭২ হাজার জনকে নতুন করে ভোটার করা হতে পারে।

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে