হিলিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা

হিলি প্রতিনিধি
২৭ মে ২০১৯, ০৪:০৪আপডেট : ২৭ মে ২০১৯, ০৪:২৫

হিলি স্থলবন্দর

তিনদিনের ব্যবধানে দিনাজপুরের হিলি স্থলবন্দরে পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে ৫ টাকা বেড়েছে। তিনদিন আগে প্রতি কেজি পেঁয়াজ প্রকারভেদে ১১-১২ টাকা কেজিতে বিক্রি হলেও বর্তমানে তা বিক্রি হচ্ছে ১৬-১৭ টাকা দরে।

বন্দরের ব্যবসায়ীরা জানান, ঈদকে ঘিরে দেশের বাজারে চাহিদা বৃদ্ধি ও দেশীয় পেঁয়াজের সরবরাহ কমার কারণে নিত্য প্রয়োজনীয় এ পণ্যের দাম বেড়েছে।

হিলি স্থলবন্দর কার্যালয় সূত্রে জানা গেছে, গত কয়েকদিন বন্দর দিয়ে গড়ে ১৫-২০ ট্রাক করে পেঁয়াজ আমদানি হয়েছে। বর্তমানে তা বেড়ে ২৫-৩০ ট্রাক করে আমদানি হচ্ছে। গত সাত কর্ম দিবসে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে ১শ’ ৩৩টি ট্রাকে ৩ হাজার ৫শ’ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। আর গতকাল (শনিবার) সপ্তাহের প্রথম কর্ম দিবসে বন্দর দিয়ে ৩১ ট্রাকে ৭শ’ ৫০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে। বন্দর দিয়ে নাসিক ইন্দোর ও সুখসাগর জাতের পেঁয়াজ আমদানি হচ্ছে। এই দুই জাতের পেঁয়াজ পাইকারিতে প্রকারভেদে ১৬-১৭ টাকা কেজি দরে (ট্রাকসেল) বিক্রি হচ্ছে, যা তিনদিন আগে ১১-১২ টাকা কেজি দরে বিক্রি হয়েছিল।

হিলি স্থলবন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকার আইয়ুব হোসেন ও সাদ্দাম হোসেন বাংলা ট্রিবিউনকে জানান, গত সপ্তাহে প্রতি কেজি পেঁয়াজ তারা ১১-১২ টাকা কেজিতে কিনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেছেন। তিনদিনের ব্যবধানে বন্দরে এসে সেই পেঁয়াজ এখন তাদের কিনতে হচ্ছে ১৬-১৭ টাকা কেজি দরে।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক সাইফুল ইসলাম বাংলা ট্রিবিউনকে জানান, আর কয়েকদিন পরেই মুসলমানদের ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতুর। এজন্য দেশের বাজারে পেঁয়াজের চাহিদা বেড়ে গেছে। অন্যদিকে, বাজারে দেশীয় পেঁয়াজের যে সরবরাহ ছিল তা কমতে শুরু করেছে; এর কারণে পেঁয়াজের দাম বাড়ছে।

/এমএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক