ঠাকুরগাঁওয়ে টিনের চাপায় শ্রমিকের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
০৮ জুন ২০১৯, ১৯:৩৩আপডেট : ১০ জুন ২০১৯, ০০:০৯

ঠাকুরগাঁও ঠাকুরগাঁওয়ে একটি ঢেউটিনের গোডাউনে টিনের নিচে চাপা পড়ে আবু সাঈদ (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার (৮ জুন) বেলা ৩টার দিকে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ড এলাকার ফারহাদ ট্রেডার্সের গোডাউনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, আবু সাঈদ গোডাউনে কাজ করার সময় একটি টিনের বান্ডিল ভেঙে পড়ে। এ সময় ওই টিনের নিচে চাপা পড়েন আবু সাঈদ। এ সময় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার জন্য গোডাউনের অব্যবস্থাপনাকে দায়ী করেন স্থানীয়রা। তবে ফরহাদ ট্রেডার্সের স্বত্বাধিকারী বদরুদ্দোজা নয়ন বলেন, ‘শ্রমিকদের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।’

ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান বলেন, ‘আমরা টিনের নিচে চাপা পড়ে শ্রমিক নিহতের খবর পেয়েছি। তবে এখনও পর্যন্ত এ ব্যাপারে কেউ কোনও অভিযোগ করেনি।’

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের