হিলি সীমান্ত থেকে ভারতীয় পণ্য উদ্ধার

হিলি প্রতিনিধি
১২ জুন ২০১৯, ১১:৪৭আপডেট : ১২ জুন ২০১৯, ১২:২০

হিলি সীমান্ত (ফাইল ফটো)

দিনাজপুরের হিলি সীমান্তে ভারত থেকে আনা পোস্তদানা, শাড়ি ও আমুলকুল জুস উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। বুধবার ভোরে সীমান্তের ঘাসুড়িয়া নদীরপাড় এলাকায় অভিযান চালিয়ে এগুলো উদ্ধার করা হয়।

বিজিবি হিলির মংলা বিওপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আবু সাঈদ বাংলা ট্রিবিউনকে এ বিষয়টি নিশ্চিত করেছেন।

নায়েব সুবেদার আবু সাঈদ জানান, ভারত থেকে মালামাল নিয়ে একটি চোরাকারবারি দল সীমান্ত অতিক্রম করে দেশে ঢুকেছে বলে তারা গোপন সংবাদ পান। ওই সংবাদের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল বুধবার ভোর সাড়ে ৫টার দিকে হিলি সীমান্তের ঘাসুড়িয়া নদীরপাড় এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা একটি বস্তা ফেলে পালিয়ে যায়। বস্তাটি উদ্ধার করে এর ভেতর থেকে ২০ কেজি ভারতীয় পোস্তদানা, ৩টি শাড়ি ও ২৪টি আমুলকুল জুস উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, উদ্ধার হওয়া মালগুলোর সিজার মূল্য ২০ হাজার ৫শ’ টাকা। মালগুলো হিলি স্থল শুল্ক স্টেশনে জমা দেওয়া হয়েছে। 

/জেবি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম