হিলিতে পলাতক চার আসামি গ্রেফতার

হিলি প্রতিনিধি
১৫ জুন ২০১৯, ১৬:৪৫আপডেট : ১৫ জুন ২০১৯, ১৮:১৫

গ্রেফতার চার আসামি দিনাজপুরের হিলিতে মাদক ব্যবসায়ীসহ ওয়ারেন্টভুক্ত পলাতক চার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৪ জুন) রাত সাড়ে ৯টা থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

হাকিমপুর থানার ওসি আনোয়ার হোসেন বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতার চার জন হলো−হিলির উত্তরবাসুদেবপুর গ্রামের আলিম উদ্দিনের ছেলে মেহেদি হাসান (২৫), নওপাড়া গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে রাসেল মিয়া (২৫), প্রফেসরপাড়া গ্রামের আত্তাব হোসেনের ছেলে রানা হোসেন (২৭) ও জাংগই কামারপাড়া গ্রামের শ্যামল কর্মকারের ছেলে রিপন কর্মকার (২৫)।

ওসি আনোয়ার হোসেন জানান, জাংগই এলাকায় অভিযান চালিয়ে পাঁচ বোতল ফেনসিডিলসহ রিপন কর্মকার নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়া শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত অভিযান চালিয়ে মেহেদি, রাসেল ও রানা নামের ওয়ারেন্টভুক্ত পলাতক তিন আসামিকে তাদের নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। তারা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। পরে মাদকসহ আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে সবাইকে শনিবার (১৫ জুন) দুপুরে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে।

/এনআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম