কৃষকেরা ধানের ন্যায্য দাম না পেয়ে সর্বস্বান্ত হচ্ছেন: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি
১৬ জুন ২০১৯, ২৩:০৩আপডেট : ১৬ জুন ২০১৯, ২৩:১৭

কর্মিসভায় বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের কৃষকের দিকে তাকানোর সময় নেই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘জিয়াউর রহমান গ্রাম সরকারের মাধ্যমে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার কার্যক্রম শুরু করেছিলেন। কিন্তু, এ সরকার সে ব্যাপারে সম্পূর্ণ ব্যর্থ। তাই কৃষকেরা ধানের ন্যায্য দাম না পেয়ে সর্বস্বান্ত হচ্ছেন। আর শ্রমিকরা পাচ্ছেন না ন্যায্য মজুরি।’

রবিবার (১৬ জুন) ঠাকুরগাঁওয়ে এক কর্মিসভায় তিনি এসব কথা বলেন। রুহিয়া থানা বিএনপির আহ্বায়ক আনসারুল হক এতে সভাপতিত্ব করেন।

মির্জা ফখরুল বলেন, ‘দেশ এখন সবচেয়ে বড় ক্রান্তিকাল অতিক্রম করছে। টেলিভিশন খুললেই দেখবেন বলা হচ্ছে, বিএনপির সংকট। কিন্তু, না, আসলে এ সংকট পুরো জাতির। দেশ আজ একনায়কতন্ত্রের বুটের তলায় পিষ্ট। কেউ তাদের কথা বলতে পারছেন না। কেউ স্বস্তিতে শ্বাস-প্রশ্বাস নিতে পারছেন না। ব্যবসায়ীসহ সাধারণ মানুষের ন্যূনতম বেঁচে থাকারও উপায় নেই। অথচ তারা গণবিরোধী বাজেটের মাধ্যমে মেগা প্রকল্প চালু করে লুটপাটের মাধ্যমে নিজেদের পকেট ভরানো নিয়ে ব্যস্ত আছেন।’

প্রস্তবিত বাজেট প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘বিএনপির কথা বাদ দেন, দেশের এমন কোনও প্রগতিশীল বা জনগণের পক্ষের অর্থনীতিবিদ, চিন্তাবিদ বা সাংবাদিক নেই যিনি বলেছেন— এ বাজেটে জনসাধারণের অর্থনৈতিক মুক্তির কোনও উপাদান রয়েছে। জনগণের যে কর তার বেশি অংশই যাচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য। তাদের বেতন-ভাতা দ্বিগুণ-তিনগুণ বাড়ানো হয়েছে। তাদের গাড়ি কেনার জন্য ৩০ লাখ টাকা ঋণ দেওয়া হচ্ছে। এটার কারণ যাদের দিয়ে সরকার ভোট ডাকাতি করবে তারা যেন ঠিক থাকে।’

সীমান্তে হত্যাকাণ্ড সাম্প্রতিককালে আশঙ্কাজনকভাবে বাড়ার জন্য বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতিকে দায়ী করে মির্জা ফখরুল বলেন, ‘আসলে ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নয়, বরং এ সরকার প্রতিটি প্রশ্নেই ভারতকে ছাড় দিচ্ছে।’

বিএনপি মহাসচিব রবিবার দুপুরে চার দিনের সাংগঠনিক সফরে ঢাকা থেকে ঠাকুরগাঁও এসে পৌঁছান।

কর্মিসভায় ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান ও সাধারণ সম্পাদক মির্জা ফয়সাল আমীন উপস্থিত ছিলেন।

 

/এনআই/
সম্পর্কিত
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সব দলকে তাদের কর্মকাণ্ড করতে দিতে চাই, মানুষ ঠিক করবে তারা কাকে চায়: মির্জা ফখরুল
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম